বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে (একুশের প্রথম প্রহরে) কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এই সময় পুষ্পার্ঘ্য অর্পন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এর পরেই ভাষা শহীদের স্মরণে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এসময় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শফিক আদনান, সহ সভাপতি আলী রেজা সুমন, সহ সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর শাহ বাদশাহ, অর্থ সম্পাদক উবায়েদ রনি, জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোস

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে (একুশের প্রথম প্রহরে) কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এই সময় পুষ্পার্ঘ্য অর্পন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এর পরেই ভাষা শহীদের স্মরণে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এসময় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শফিক আদনান, সহ সভাপতি আলী রেজা সুমন, সহ সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর শাহ বাদশাহ, অর্থ সম্পাদক উবায়েদ রনি, জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, ওয়াজেদ নবী, আলাউদ্দীন শুভ, সিফাত, বুরহান খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow