বিনামূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ যারা পাবেন না
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, পরিচয় চুরি এবং এআই-নির্ভর প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এর অংশ হিসেবে নির্দিষ্ট শর্ত পূরণ করা সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একটি নতুন ‘ভেরিফায়েড ব্যাজ’ চালুর পরীক্ষা চলছে। এই ব্যাজের মাধ্যমে সহজেই বোঝা যাবে, অ্যাকাউন্টটি প্রকৃত ব্যক্তির নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। মেটার বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার মতো এই ব্যাজ পেতে কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে বিনামূল্যের এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। ব্যাজ পাওয়ার আগে ব্যবহারকারীকে পরিচয় যাচাইয়ের কয়েকটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে হবে। আরও পড়ুন অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে যারা এই ব্যাজ পাবেন না ফেসবুকের কিছু নির্ধারিত শর্ত রয়েছে, সেগুলোর যে কোনো একটি পূরণ না হলেও বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না- ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কারণে সীমাবদ্ধ বা অস্বাভাবিক অবস্থায় থাকলে। অতীতে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড থা
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, পরিচয় চুরি এবং এআই-নির্ভর প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এর অংশ হিসেবে নির্দিষ্ট শর্ত পূরণ করা সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একটি নতুন ‘ভেরিফায়েড ব্যাজ’ চালুর পরীক্ষা চলছে। এই ব্যাজের মাধ্যমে সহজেই বোঝা যাবে, অ্যাকাউন্টটি প্রকৃত ব্যক্তির নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
মেটার বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার মতো এই ব্যাজ পেতে কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে বিনামূল্যের এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। ব্যাজ পাওয়ার আগে ব্যবহারকারীকে পরিচয় যাচাইয়ের কয়েকটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে হবে।
যারা এই ব্যাজ পাবেন না
ফেসবুকের কিছু নির্ধারিত শর্ত রয়েছে, সেগুলোর যে কোনো একটি পূরণ না হলেও বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না-
- ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে।
- অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কারণে সীমাবদ্ধ বা অস্বাভাবিক অবস্থায় থাকলে।
- অতীতে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড থাকলে।
- ফেসবুক পেজ বা প্রফেশনাল মোডে পরিচালিত অ্যাকাউন্ট হলে।
- সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে না পারলে।
কোথায় দেখা যাবে ব্যাজ
পরিচয় নিশ্চিত হওয়ার পর নতুন ভেরিফায়েড ব্যাজটি শুধু ব্যবহারকারীর প্রোফাইলেই নয়, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও প্রদর্শিত হবে। ফলে অন্য ব্যবহারকারীরা সহজেই অ্যাকাউন্টটির সত্যতা যাচাই করতে পারবেন।
এক্ষেত্রে পরিচয় যাচাই হবে যেভাবে
ভেরিফায়েড ব্যাজ পেতে আগ্রহী ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুক। যাচাই সফল হলেই মিলবে নতুন ব্যাজ।
বর্তমানে এই ফিচারটি বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সফলভাবে পরীক্ষা শেষ হলে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এটি চালু করা হতে পারে।
সূত্র: মেটা স্টোর
কেএসকে
What's Your Reaction?

