বিপজ্জনক তেজস্ক্রিয় থাকা ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা
ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। শনিবার মধ্য ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে এ হামলা হয়। তবে হামলার পর কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে। ফলে আশপাশের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি। এই কেন্দ্রটি তেহরান ও ইসফাহানের মাঝামাঝি এলাকায় অবস্থিত এবং ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, চলতি মাসের শুরুতে শুরু হওয়া হামলায় এই স্থাপনাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সর্বশেষ হামলার পরও বড় ধরনের বিকিরণ না ছড়ানোয় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। শনিবার মধ্য ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে এ হামলা হয়।
তবে হামলার পর কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে। ফলে আশপাশের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি।
এই কেন্দ্রটি তেহরান ও ইসফাহানের মাঝামাঝি এলাকায় অবস্থিত এবং ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।
এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, চলতি মাসের শুরুতে শুরু হওয়া হামলায় এই স্থাপনাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সর্বশেষ হামলার পরও বড় ধরনের বিকিরণ না ছড়ানোয় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?