বিপুল ভোটে বিজয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সাঁথিয়া) আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে এ ফলাফল ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। এ ছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন–এর প্রার্থী আব্দুল গণি এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ৯৪টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিপুল ভোটে বিজয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সাঁথিয়া) আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।

এ ছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন–এর প্রার্থী আব্দুল গণি এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ৯৪টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow