বিপুসহ সাবেক ৩ প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক তিন প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- বিদ্যুৎ ও জ্বালানি সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।  এছাড়া বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথিও জব্দের আদেশ দিয়েছেন আদালত।  রোববার (১০ মে) দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। শুনানি শেষে আদালত সবার আয়কর নথি জব্দের আদেশ দেন।

বিপুসহ সাবেক ৩ প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক তিন প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- বিদ্যুৎ ও জ্বালানি সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। 

এছাড়া বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথিও জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (১০ মে) দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। শুনানি শেষে আদালত সবার আয়কর নথি জব্দের আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow