বিবিএএজি ও অ্যাংরি বার্ডস বিডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

দেশের শীর্ষস্থানীয় পেট কমিউনিটি সংগঠন বাংলাদেশ বার্ডস অ্যানিমাল অ্যান্ড অ্যাকুয়া গিল্ড (বিবিএএজি) এবং জনপ্রিয় রিটেইল চেইন অ্যাংরি বার্ডস বিডি পেট স্টোরের মধ্যে একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের শৌখিন পাখি ও প্রাণীপালন খাতকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং পালকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এটি অনন্য মাইলফলক স্থাপন করেছে।  সোমবার (২ মার্চ) বিবিএএজি-এর সাধারণ সম্পাদক মো. রুহিন হোসেন (প্রিন্স) এবং অ্যাংরি বার্ডস বিডি-র সিইও হাসান রাজ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন।  বাংলাদেশের শৌখিন প্রাণীপালন ইতিহাসে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক উদ্যোগ, যেখানে একটি সংগঠন এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যৌথভাবে কার্ড-ভিত্তিক প্রিমিয়াম সুবিধা প্রদানের নিশ্চয়তা দিচ্ছে। এ চুক্তির মূল উদ্দেশ্য হলো, শৌখিন পালকদের জন্য মানসম্মত পেট ফুড, অ্যাকসেসরিজ এবং পাখি সংগ্রহ ও সংরক্ষণকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা। এ চুক্তির আওতায় বিবিএএজি-এর ‘পেট পাওয়ার কার্ড’ ব‍্যবহার করে সদস্যরা ‘অ্যাংরি বার্ডস বিডি’-র শোরুম বা অনলাইনে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ও অগ্রাধিকার পাবেন। বিবিএএজি-এর নীতিনির্ধারক শাকিল জেড শামস বল

বিবিএএজি ও অ্যাংরি বার্ডস বিডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

দেশের শীর্ষস্থানীয় পেট কমিউনিটি সংগঠন বাংলাদেশ বার্ডস অ্যানিমাল অ্যান্ড অ্যাকুয়া গিল্ড (বিবিএএজি) এবং জনপ্রিয় রিটেইল চেইন অ্যাংরি বার্ডস বিডি পেট স্টোরের মধ্যে একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের শৌখিন পাখি ও প্রাণীপালন খাতকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং পালকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এটি অনন্য মাইলফলক স্থাপন করেছে। 

সোমবার (২ মার্চ) বিবিএএজি-এর সাধারণ সম্পাদক মো. রুহিন হোসেন (প্রিন্স) এবং অ্যাংরি বার্ডস বিডি-র সিইও হাসান রাজ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন। 

বাংলাদেশের শৌখিন প্রাণীপালন ইতিহাসে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক উদ্যোগ, যেখানে একটি সংগঠন এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যৌথভাবে কার্ড-ভিত্তিক প্রিমিয়াম সুবিধা প্রদানের নিশ্চয়তা দিচ্ছে। এ চুক্তির মূল উদ্দেশ্য হলো, শৌখিন পালকদের জন্য মানসম্মত পেট ফুড, অ্যাকসেসরিজ এবং পাখি সংগ্রহ ও সংরক্ষণকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা। এ চুক্তির আওতায় বিবিএএজি-এর ‘পেট পাওয়ার কার্ড’ ব‍্যবহার করে সদস্যরা ‘অ্যাংরি বার্ডস বিডি’-র শোরুম বা অনলাইনে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ও অগ্রাধিকার পাবেন।

বিবিএএজি-এর নীতিনির্ধারক শাকিল জেড শামস বলেন, আমরা শুধু পোষা প্রাণীর খাদ্য বা চিকিৎসায় নয়, বরং পালকদের জন্য একটি পূর্ণাঙ্গ রিওয়ার্ড-বেজড লাইফস্টাইল ইকোসিস্টেম গড়তে চাই। সদস্যদের প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে অন্য সংগঠনগুলোকেও সাথে নিয়ে কাজ করতে আমরা প্রস্তুত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিবিএএজি নেতারা জানান, এ উদ্যোগটি দেশে ‘পেট প্যারেন্টিং’ সংস্কৃতি বিকাশে একটি বৈপ্লবিক পদক্ষেপ। অভিজ্ঞ ব্রিডার হাসান রাজের সাথে এ অংশীদারিত্ব সৌখিন প্রানী পালকদের আস্থা আরও বাড়াবে। 

বিবিএএজি এবং অ্যাংরি বার্ডস বিডির সমন্বিত পথচলা বাংলাদেশের পেট ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের দিকে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, তিনবার সরকারি পদকপ্রাপ্ত হাসান রাজ একজন খ্যাতিমান বার্ড ব্রিডার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow