বিভিন্ন হেফজখানায় উপহারের খেজুর বিতরণ
খুলনার কয়রায় পৌঁছেছে সৌদি আরবের বাদশাহর পাঠানো উপহারের খেজুর। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো এসব খেজুর এবার স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসনের মাধ্যমে পাওয়া ১৬ কার্টন খেজুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাধানদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, এবং বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষকরা। জানা যায়, সৌদির বাদশা সালামন বিন আব্দুল আজিজ আল সাউদ এর উপহার হিসেবে পাঠানো খেজুর বাংলাদেশ সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কয়রা উপজেলার ৬৪টি এতিমখানায় ও হেফজ মাদ্রাসায় এসব খেজুর পৌঁছে দেওয়া হয়। ৫/৬ নং কয়রা আল কদ্বর হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দীক বলেন, খুবই স্বচ্ছতার সঙ্গে সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। সৌদির বাদশার উপহারের খেজুর পেয়ে আমরা খুব আনন্দিত। এগুলো সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ
খুলনার কয়রায় পৌঁছেছে সৌদি আরবের বাদশাহর পাঠানো উপহারের খেজুর। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো এসব খেজুর এবার স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসনের মাধ্যমে পাওয়া ১৬ কার্টন খেজুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাধানদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, এবং বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষকরা।
জানা যায়, সৌদির বাদশা সালামন বিন আব্দুল আজিজ আল সাউদ এর উপহার হিসেবে পাঠানো খেজুর বাংলাদেশ সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কয়রা উপজেলার ৬৪টি এতিমখানায় ও হেফজ মাদ্রাসায় এসব খেজুর পৌঁছে দেওয়া হয়।
৫/৬ নং কয়রা আল কদ্বর হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দীক বলেন, খুবই স্বচ্ছতার সঙ্গে সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। সৌদির বাদশার উপহারের খেজুর পেয়ে আমরা খুব আনন্দিত। এগুলো সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, উপজেলার জন্য মোট ১৬ কার্টন সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৬৪টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
What's Your Reaction?