বিমান হামলায় মোস্তাফিজদের খেলা নির্ভর করছে সরকারের ওপর

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ বাংলাদেশের ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন। আগামী ২৬ মার্চ থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যার নেপথ্যে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা। কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় ৪০০ জন নিহত হয়েছেন।  এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার থেকে অনুমতি পেলেই পাকিস্তানে ক্রিকেটারদের যাওয়ার অনুমতি দেবে বোর্ড। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘অবশ্যই পিএসএলের জন্য আমাদের ক্রিকেটারদের পাঠানোর আগে আমরা সরকারের অনুমতি নেব। সাধারণ পরিস্থিতিতে এসব প্রয়োজন হয় না। আমরা অনুমতি দিই, তারা যায়, খেলে এবং ফিরে আসে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি থাকায় বিষয়টি আমরা সরকারের সঙ্গে আলোচনা করব।’  বিসিবির এই পরিচালক আরও জানান পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানোর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, ‘খেলোয়াড়দের যাওয়া নিরাপদ হবে কি না, তা আ

বিমান হামলায় মোস্তাফিজদের খেলা নির্ভর করছে সরকারের ওপর

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ বাংলাদেশের ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন। আগামী ২৬ মার্চ থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যার নেপথ্যে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা। কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় ৪০০ জন নিহত হয়েছেন। 

এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার থেকে অনুমতি পেলেই পাকিস্তানে ক্রিকেটারদের যাওয়ার অনুমতি দেবে বোর্ড। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘অবশ্যই পিএসএলের জন্য আমাদের ক্রিকেটারদের পাঠানোর আগে আমরা সরকারের অনুমতি নেব। সাধারণ পরিস্থিতিতে এসব প্রয়োজন হয় না। আমরা অনুমতি দিই, তারা যায়, খেলে এবং ফিরে আসে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি থাকায় বিষয়টি আমরা সরকারের সঙ্গে আলোচনা করব।’ 

বিসিবির এই পরিচালক আরও জানান পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানোর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, ‘খেলোয়াড়দের যাওয়া নিরাপদ হবে কি না, তা আমরা সরকারের কাছ থেকে জানতে চাইব। সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—খেলোয়াড়রা যাবে কি না।’ 

পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে এলেও ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এই ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘সেখানের(পাকিস্তান) পরিস্থিতি বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারই সেটা ভালোভাবে জানবে। সরকার যদি বলে যাওয়া নিরাপদ, তাহলে খেলোয়াড়রা যাবে। তবে নীতিগতভাবে আমরা এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

উল্লেখ্য, বাংলাদেশের মোট ছয়জন খেলোয়াড়- মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (পিন্ডিজ)  পিএসএলে দল পেয়েছে। আগামী ২৬ মার্চ লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের মধ্য দিয়ে শুরু হবে পিএসএল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow