বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তায় সিঙ্গাপুরের আগ্রহ প্রকাশ

দেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা দিতে সিঙ্গাপুর আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ। সিঙ্গাপুরের রাষ্ট্রদূত জানান, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ বাংলাদেশের বিমানবন্দর কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এপিআইএস এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন প্রকল্পে কাজ করতে আগ্রহী। এসময় বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করে দুই পক্ষ। দেশের বিমান পরিবহন খাতের ধারাবাহিক উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান আফরোজা খানম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow