এনবিআরের সামনে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রেখে সম্ভাব্য কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়; বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। তাই এ খাতে কর আরোপ করা হলে অনেকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন রয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই মোটরসাইকেল মালিক-চালকরা রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন। পরে মোটরসাইকেল ব্যবহারকারীরা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর (এআইটি) আরোপ না করার দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সি

এনবিআরের সামনে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রেখে সম্ভাব্য কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভকারীদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়; বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। তাই এ খাতে কর আরোপ করা হলে অনেকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন রয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই মোটরসাইকেল মালিক-চালকরা রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন।

পরে মোটরসাইকেল ব্যবহারকারীরা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলে অগ্রিম আয়কর (এআইটি) আরোপ না করার দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব রয়েছে। এতে দেশের লাখো মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow