বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। তিনি বলেন, স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে তাদের অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে। সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করা হয়েছে সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে তারমধ্যে বিরোধী দল একটি পদ পাবে। ঠিক এভাবে বলা নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। টিটি/জেএইচ/জেআইএম

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার।

তিনি বলেন, স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে তাদের অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করা হয়েছে সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে তারমধ্যে বিরোধী দল একটি পদ পাবে।

ঠিক এভাবে বলা নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।

টিটি/জেএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow