বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ ডাকে : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি এ বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে। তার এ মন্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান পুনরায় বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তাহলে তিনি ডাবল অপরাধ করছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয়, হয়তো আমি মরে গেলেই ভালো হতো। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিব

বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ ডাকে : ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি এ বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে। তার এ মন্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান পুনরায় বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তাহলে তিনি ডাবল অপরাধ করছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয়, হয়তো আমি মরে গেলেই ভালো হতো। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। সংসদে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, এই বাংলায় শুধু বেলি-চামেলি বা জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে, রাজাকাররা কোনো দিন জয়ী হতে পারবে না। সবশেষে তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? বিরোধী দলে যারা বসে আছেন, তাদের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, অথচ তারা নিজেদের সভ্য দাবি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow