বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে বিরোধীরা বার বার আঁতাত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিরোধী দল ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে, তা তাদের কর্মকাণ্ডে দেখা গেছে বলেও মনে করেন তিনি। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশবিরোধী কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষ করে এ কর্মকাণ্ড করছে, যা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিপরীত। ‘এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ বিদায়ের জন্য প্রস্তুত’—বিরোধীদলের এক নেতার বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, পুরোনো ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে বার বার তারা আঁতাত করেছে। গণতান্ত্রিক আন্দোলনে চ্যাম্পিয়ন একটি দলের বিরোধিতা করছে তারা।  বিরোধী দল ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে, এটা জনগণ জানে। প্রতিটি মহল এ বিষয়টি জানে যে, কী পরিমাণ তারা দলবাজ, যোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব। তার মতে, এই দল

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে বিরোধীরা বার বার আঁতাত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিরোধী দল ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে, তা তাদের কর্মকাণ্ডে দেখা গেছে বলেও মনে করেন তিনি।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশবিরোধী কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষ করে এ কর্মকাণ্ড করছে, যা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিপরীত।

‘এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ বিদায়ের জন্য প্রস্তুত’—বিরোধীদলের এক নেতার বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, পুরোনো ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে বার বার তারা আঁতাত করেছে। গণতান্ত্রিক আন্দোলনে চ্যাম্পিয়ন একটি দলের বিরোধিতা করছে তারা। 

বিরোধী দল ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে, এটা জনগণ জানে। প্রতিটি মহল এ বিষয়টি জানে যে, কী পরিমাণ তারা দলবাজ, যোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব।

তার মতে, এই দলতন্ত্র থেকেই ফ্যাসিবাদী মনোভাবের জন্ম নেয়। সেই পরিণাম তাদের কর্মকাণ্ডে দেখা গেছে।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলাকে ‘ফ্যাসিবাদের নামান্তর’ উল্লেখ করে রিজভী বলেন, এ ধরনের উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি গণতন্ত্রের অদম্য শক্তি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, মানুষের রাজনীতি করা যখন বন্ধ হয়েছে তখন সেনাপতি হিসেবে কাজ করেছে বিএনপি ও তার নেত্রী বেগম খালেদা জিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow