বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান আবারও নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় অবস্থিত ফ্ল্যাটটি বিক্রি করে মোটা অংকের লাভও করেছেন এই তারকা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৭৫৮ বর্গফুটের ফ্ল্যাটটি ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন সালমান। ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে কেনা এই সম্পত্তি প্রায় ১১ বছর পর বিক্রি করে তার লাভ হয়েছে প্রায় ৬২ লাখ রুপি। গত ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। জানা গেছে, সম্পত্তিটি কিনতে ক্রেতা প্রায় ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি নিবন্ধন ফি পরিশোধ করেছেন। এটি গত দুই বছরে সালমান খানের বিক্রি করা দ্বিতীয় ফ্ল্যাট। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই আবাসনের আরও একটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। প্রায় ১ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের সেই ফ্ল্যাটটি সম্প্রতি বিক্রি হওয়া ফ্ল্যাটটির তুলনায় অনেক বড় ছিল। আরও পড়ুন যার গলায় মালা পরিয়েছিলেন মল্লিকা, কেন হলো না সেই বিয়ে? দীর্ঘদিন ধরেই বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরি
বলিউড সুপারস্টার সালমান খান আবারও নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় অবস্থিত ফ্ল্যাটটি বিক্রি করে মোটা অংকের লাভও করেছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৭৫৮ বর্গফুটের ফ্ল্যাটটি ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন সালমান। ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে কেনা এই সম্পত্তি প্রায় ১১ বছর পর বিক্রি করে তার লাভ হয়েছে প্রায় ৬২ লাখ রুপি। গত ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়।
ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। জানা গেছে, সম্পত্তিটি কিনতে ক্রেতা প্রায় ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি নিবন্ধন ফি পরিশোধ করেছেন।
এটি গত দুই বছরে সালমান খানের বিক্রি করা দ্বিতীয় ফ্ল্যাট। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই আবাসনের আরও একটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। প্রায় ১ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের সেই ফ্ল্যাটটি সম্প্রতি বিক্রি হওয়া ফ্ল্যাটটির তুলনায় অনেক বড় ছিল।
দীর্ঘদিন ধরেই বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। সমুদ্রঘেঁষা এই এলাকায় বলিউডের অনেক তারকার বাসভবন রয়েছে। প্রতিদিনই প্রিয় তারকার এক ঝলক দেখতে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত।
অন্যদিকে সম্পত্তি বিক্রির পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে খান পরিবার। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি আবাসিক টাওয়ার নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। প্রস্তাবিত প্রকল্পটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছেই নির্মিত হবে। গত কয়েক বছরে আবাসিক ও বাণিজ্যিক-উভয় ধরনের সম্পত্তিতেই বিনিয়োগ করেছেন সালমান খান।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়েও সম্প্রতি আলোচনায় রয়েছেন সালমান খান। যন্তর-মন্তরের আন্দোলন নিয়ে তার মন্তব্য যেমন ভক্তদের প্রশংসা কুড়িয়েছে, তেমনি বন্যাকবলিত আসামের মানুষের পাশে দাঁড়িয়েও প্রশংসিত হয়েছেন এই বলিউড তারকা।
এমএমএফ
What's Your Reaction?

