বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ২ আসামিকে বিলে ঝাঁপিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান।  গ্রেপ্তাররা হলেন- দেবিদ্বার পৌরএলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। গ্রেপ্তার দুজন একে অপরের খালাতো ভাই এবং প্রবাস ফেরত।  পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি গোপন রেখে ওই দুই ধর্ষক পলাতক থেকে দালালের মাধ্যমে ৩ লাখ টাকার বিনিময়ে ভিক্টিমের দাদির সঙ্গে ঘটনার মীমাংসার উদ্যোগ নেয়। মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ‍্যমে ধর্ষণের বিষয়টি ভাইরাল হলে ভিক্টিমের বাবা-মা ঢাকা থেকে এলাকায় আসেন এবং বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করলে দেবিদ্বার থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালায়।  জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুরে ভিক্টিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ দেবিদ্বার থানা পুলিশ ধর্ষকদের আটক করতে বিভিন্ন জ

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ২ আসামিকে বিলে ঝাঁপিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান। 

গ্রেপ্তাররা হলেন- দেবিদ্বার পৌরএলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। গ্রেপ্তার দুজন একে অপরের খালাতো ভাই এবং প্রবাস ফেরত। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি গোপন রেখে ওই দুই ধর্ষক পলাতক থেকে দালালের মাধ্যমে ৩ লাখ টাকার বিনিময়ে ভিক্টিমের দাদির সঙ্গে ঘটনার মীমাংসার উদ্যোগ নেয়। মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ‍্যমে ধর্ষণের বিষয়টি ভাইরাল হলে ভিক্টিমের বাবা-মা ঢাকা থেকে এলাকায় আসেন এবং বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করলে দেবিদ্বার থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালায়। 

জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুরে ভিক্টিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ দেবিদ্বার থানা পুলিশ ধর্ষকদের আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। রোববার (১৯ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ডালপা বিল এলাকার মাছের প্রজেক্টের পরিত্যক্ত ঘরে আত্মগোপনে থাকা ২ ধর্ষককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান বলেন, আমিও সাব-ইনস্পেক্টর ফিরোজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনার পর থেকে কাজ করে যাচ্ছি। ধর্ষকদের অবস্থান নিশ্চিত হয়ে আমরা ডাপলা বিলে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow