বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা সদর উপজেলা কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্ত্রী, কন্যা ও পুত্রসহ স্থানীয়রা। শনিবার (২৮ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের রায়চো উত্তর দীঘলগাঁও এলাকাতেও স্থানীয়দের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনা তুলে ধরেন। বিশেষ করে শিশু কন্যার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিছুর রহমান, রোকেয়া বেগম ও রবিউল আলম জিহাদকে এখনো গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানান।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।উল্লেখ্য

বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা সদর উপজেলা কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্ত্রী, কন্যা ও পুত্রসহ স্থানীয়রা। শনিবার (২৮ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের রায়চো উত্তর দীঘলগাঁও এলাকাতেও স্থানীয়দের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনা তুলে ধরেন। বিশেষ করে শিশু কন্যার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিছুর রহমান, রোকেয়া বেগম ও রবিউল আলম জিহাদকে এখনো গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুমিল্লা সদর উপজেলা কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন খুন হন। এ ঘটনায় চাঁদনী আক্তার নিপা বাদী হয়ে তিনজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় ১৩ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো – কালিরবাজার এলাকার রায়চো উত্তর দীঘলগাঁও এলাকার আব্দুল মালেক ভূইয়ার পুত্র আনিছুর রহমান, আনিছুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম, ও পুত্র রবিউল আলম জিহাদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow