বিশিষ্ট সংস্কৃতিজন, কবি ও সাংবাদিক সৈয়দ শরীফ আর নেই

দৈনিক ভোরের কাগজ ও ইটিভির ‘মুক্ত খবর’-এর গবেষক, বিশিষ্ট সাংবাদিক, কবি ও সংস্কৃতিজন সৈয়দ শরীফ আর নেই। বুধবার (২০ মে) সকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিনদিন আগে তাঁর মা মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই তাঁর আকস্মিক প্রয়াণের খবর স্বজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের গভীরভাবে শোকাহত করেছে। জামালপুরে জন্ম নেওয়া সৈয়দ শরীফ দীর্ঘদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন। তিনি সচিত্র সন্ধানী, একুশে টিভি ও দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। জ্ঞানচর্চা ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত সৈয়দ শরীফ ধর্ম, দর্শন ও সমকালীন রাজনীতি বিষয়ে গভীর অনুরাগী ছিলেন। বিস্তৃত পাঠ ও বিশ্লেষণধর্মী চিন্তার জন্য তিনি সহকর্মী ও বন্ধুদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিজ্ঞান, দর্শন

বিশিষ্ট সংস্কৃতিজন, কবি ও সাংবাদিক সৈয়দ শরীফ আর নেই

দৈনিক ভোরের কাগজ ও ইটিভির ‘মুক্ত খবর’-এর গবেষক, বিশিষ্ট সাংবাদিক, কবি ও সংস্কৃতিজন সৈয়দ শরীফ আর নেই। বুধবার (২০ মে) সকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিনদিন আগে তাঁর মা মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই তাঁর আকস্মিক প্রয়াণের খবর স্বজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের গভীরভাবে শোকাহত করেছে।

জামালপুরে জন্ম নেওয়া সৈয়দ শরীফ দীর্ঘদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন। তিনি সচিত্র সন্ধানী, একুশে টিভি ও দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

জ্ঞানচর্চা ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত সৈয়দ শরীফ ধর্ম, দর্শন ও সমকালীন রাজনীতি বিষয়ে গভীর অনুরাগী ছিলেন। বিস্তৃত পাঠ ও বিশ্লেষণধর্মী চিন্তার জন্য তিনি সহকর্মী ও বন্ধুদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি ও শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ে তাঁর জ্ঞান ছিল অগাধ।

বুধবার বাদ জোহর মিরপুর ১১ নম্বর জান্নাতুল মাওয়া গোরস্তানে সৈয়দ শরীফের দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সৈয়দ শরীফের লন্ডনপ্রবাসী ভাগ্নি, চ্যানেল এস টেলিভিশনের সংবাদ পাঠক তানজিনা নূর-ই-সিদ্দীকী এবং পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমেদসহ তাঁর বন্ধু, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow