বিশৃঙ্খলার জেরে বন্ধ হলো হানি সিংয়ের কনসার্ট

ভারতের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের 'মাই চ্যাপ্টার ইন্ডিয়া ট্যুর'-এর উদ্বোধনী রাতে উত্তাল দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। কিন্তু সুরের সেই উন্মাদনা মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। গানের তালে নাচার বদলে দর্শকদের একাংশ জড়িয়ে পড়লেন রক্তক্ষয়ী সংঘর্ষে। শনিবার (১৪ মার্চ) রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টটি আয়োজিত হয়। অনুষ্ঠান শুরুর পর ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পৌঁছে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং পারফরম্যান্স বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবারও গান শুরু করেন। বর্তমানে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানি সিং। ভারতের বিভিন্ন শহরে তার কনসার্ট করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২১ মার্চ আহমেদাবাদে তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ মুম্বাই এবং ৪ এপ্রিল পুনেতে গান গাওয়ার কথা রয়েছে তার। এই ট্যুরের ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল কোটা, ২৫

বিশৃঙ্খলার জেরে বন্ধ হলো হানি সিংয়ের কনসার্ট

ভারতের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের 'মাই চ্যাপ্টার ইন্ডিয়া ট্যুর'-এর উদ্বোধনী রাতে উত্তাল দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। কিন্তু সুরের সেই উন্মাদনা মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। গানের তালে নাচার বদলে দর্শকদের একাংশ জড়িয়ে পড়লেন রক্তক্ষয়ী সংঘর্ষে।

শনিবার (১৪ মার্চ) রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টটি আয়োজিত হয়। অনুষ্ঠান শুরুর পর ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পৌঁছে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং পারফরম্যান্স বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবারও গান শুরু করেন।

বর্তমানে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানি সিং। ভারতের বিভিন্ন শহরে তার কনসার্ট করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২১ মার্চ আহমেদাবাদে তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ মুম্বাই এবং ৪ এপ্রিল পুনেতে গান গাওয়ার কথা রয়েছে তার।

এই ট্যুরের ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউ এবং ৯ মে কলকাতায় পারফর্ম করবেন তিনি। ১৬ মে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই ওয়ার্ল্ডট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow