বিশেষ জার্সিতে ফকল্যান্ডের দাবি আর্জেন্টাইন ক্লাবের

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জে একটি ব্যানার নিয়ে উদযাপন করে আর্জেন্টিনার খেলোয়াড়রা। রাজনৈতিক বার্তা থাকায় সেই ব্যানার নিয়ে উদযাপন হয় সমালোচিত। খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্টও সমালোচনা করেন সেই ঘটনার। তবে এবার আর্জেন্টাইন দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন তাদের নতুন জার্সিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় ইসলাস মালভিনাস) নিয়ে নিজেদের সার্বভৌমত্বের দাবি জানিয়ে মাঠে নেমেছে ক্লাবটির নতুন জার্সির সামনে বড় করে লেখা ছিল ‘মালভিনাস আর্জেন্টিনার।’ এই একই স্লোগান বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলাররাও একটি ব্যানারে প্রদর্শন করেছিলেন। দ্বিতীয় বিভাগের ক্লাবটি জানিয়েছে, নতুন জার্সিটি ‘ইসলাস মালভিনাস’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি লিখেছিল, ‘চিরকাল আর্জেন্টিনার! গর্বের সঙ্গে আমাদের মালভিনাস-শ্রদ্ধাঞ্জলি জার্সি উন্মোচন করছি, যা রেসিং দে কর্দোবার বিপক্ষে প্রথমবার পরা হবে।’ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেন থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থিত। আর আর্জেন্টিনার ম

বিশেষ জার্সিতে ফকল্যান্ডের দাবি আর্জেন্টাইন ক্লাবের

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জে একটি ব্যানার নিয়ে উদযাপন করে আর্জেন্টিনার খেলোয়াড়রা। রাজনৈতিক বার্তা থাকায় সেই ব্যানার নিয়ে উদযাপন হয় সমালোচিত। খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্টও সমালোচনা করেন সেই ঘটনার।

তবে এবার আর্জেন্টাইন দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন তাদের নতুন জার্সিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় ইসলাস মালভিনাস) নিয়ে নিজেদের সার্বভৌমত্বের দাবি জানিয়ে মাঠে নেমেছে

ক্লাবটির নতুন জার্সির সামনে বড় করে লেখা ছিল ‘মালভিনাস আর্জেন্টিনার।’ এই একই স্লোগান বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলাররাও একটি ব্যানারে প্রদর্শন করেছিলেন।

দ্বিতীয় বিভাগের ক্লাবটি জানিয়েছে, নতুন জার্সিটি ‘ইসলাস মালভিনাস’-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি লিখেছিল, ‘চিরকাল আর্জেন্টিনার! গর্বের সঙ্গে আমাদের মালভিনাস-শ্রদ্ধাঞ্জলি জার্সি উন্মোচন করছি, যা রেসিং দে কর্দোবার বিপক্ষে প্রথমবার পরা হবে।’

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেন থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থিত। আর আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে ৩০০ মাইল।

ক্লাবের ঐতিহ্যবাহী হলুদ-কালো ডোরাকাটা নকশার বদলে এবার জার্সিতে রাখা হয়েছে আকাশি ও সাদা রঙের অনুভূমিক ব্লক, যা আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির রঙের সঙ্গে মিল রয়েছে।

এছাড়া জার্সির পেছনে খেলোয়াড়দের নম্বরের নিচে রাখা হয়েছে অধিনায়ক লিওনেল মেসির বিখ্যাত গোল উদ্‌যাপনের ছায়াচিত্র, যেখানে তিনি দুই হাতের তর্জনী আকাশের দিকে উঁচিয়ে উদ্‌যাপন করেন।

এর আগেও ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow