বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ল্যাবএইড হাসপাতালের সচেতনতামূলক র্যালি
বিশ্বব্যাপী ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দীর্ঘদিন ধরেই ক্যানসার সচেতনতা কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং এ রোগের বিষয়ে ভুল ধারণা দূর করতে কাজ করে যাচ্ছে হাসপাতালটি। দিবসটিকে ঘিরে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ল্যাবএইড ক্যানসার হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত অগ্রসর হয় এবং পুনরায় ক্যানসার হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আসে। এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ক্যানসার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা। র্যালি শেষে চিকিৎসকরা উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ক্যানসারে বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। একইসঙ্গে স্বাস্থ্
বিশ্বব্যাপী ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দীর্ঘদিন ধরেই ক্যানসার সচেতনতা কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং এ রোগের বিষয়ে ভুল ধারণা দূর করতে কাজ করে যাচ্ছে হাসপাতালটি।
দিবসটিকে ঘিরে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ল্যাবএইড ক্যানসার হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত অগ্রসর হয় এবং পুনরায় ক্যানসার হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আসে। এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ক্যানসার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।
র্যালি শেষে চিকিৎসকরা উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ক্যানসারে বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। একইসঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের গুরুত্বও তুলে ধরেন তারা।
আলোচনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম, ডা. আলী নাফিসা এবং অধ্যাপক ডা. এম এ খান।
ডাক্তাররা বলেন, বিশ্ব ক্যানসার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, ক্যানসার শুধু একটি চিকিৎসাগত চ্যালেঞ্জ নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাবএইড ক্যানসার হাসপাতালের হেড অব বিজনেস মাসুদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ব ক্যানসার দিবস ২০২৬ এর প্রতিপাদ্য “United by Unique” বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রতিপাদ্য প্রতিটি রোগীর চিকিৎসা যাত্রা ভিন্ন—এই বাস্তবতাকে সামনে এনে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ও সহানুভূতিশীল সেবার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে হাসপাতালের সকল বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পিসিএ, কর্পোরেট টিমসহ অন্যান্য বিভাগের সদস্যরা উপস্থিতি ছিলেন।
দিবসটি পালনের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ, চিকিৎসা, গবেষণা এবং রোগী সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন তারা।
What's Your Reaction?