বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করেছে। এ উপলক্ষে গত ৭ জুন সকালে বিইউএইচএস ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিইউএইচএসের পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. শেখ আখতার আহমদ। সেমিনারে ‘খাদ্য নিরাপত্তা, খাদ্যে ভেজাল ও স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খাতুন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মনিকা রানী সরকার কুইজ পরিচালনা করেন। প্রশ্নোত্তর পর্বে আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে. এম. এ হান্নান বিশেষ বার্তা প্রদান করেন। তিনি সবার সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতি উদাত্ত আহ্ব
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করেছে। এ উপলক্ষে গত ৭ জুন সকালে বিইউএইচএস ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিইউএইচএসের পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ডা. বেগম রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. শেখ আখতার আহমদ।
সেমিনারে ‘খাদ্য নিরাপত্তা, খাদ্যে ভেজাল ও স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খাতুন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মনিকা রানী সরকার কুইজ পরিচালনা করেন। প্রশ্নোত্তর পর্বে আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে. এম. এ হান্নান বিশেষ বার্তা প্রদান করেন। তিনি সবার সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সেমিনারে বিইউএইচএসের এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ডা. প্রদীপ কুমার সেন গুপ্ত, প্রক্টর ডা. নাসরীন নাহারসহ অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসের কমিউনিটি নিউট্রিশন বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।
What's Your Reaction?