বিশ্ব বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

ডলারের দুর্বলতায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সোমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। একই সঙ্গে রুপার দামও বেড়েছে। স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে। জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জয় এবং ডলারের দরপতনের প্রভাবও বাজারে পড়েছে। পাশাপাশি কম দামে কেনার প্রবণতা (বাগেইন হান্টিং) স্বর্ণের দামকে আবার ৫ হাজার ডলারের ওপরে তুলেছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে। এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০

বিশ্ব বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

ডলারের দুর্বলতায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সোমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। একই সঙ্গে রুপার দামও বেড়েছে।

স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫,০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫,০৩৩ দশমিক ৮০ ডলার। বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে, ফলে চাহিদা বেড়েছে।

জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জয় এবং ডলারের দরপতনের প্রভাবও বাজারে পড়েছে। পাশাপাশি কম দামে কেনার প্রবণতা (বাগেইন হান্টিং) স্বর্ণের দামকে আবার ৫ হাজার ডলারের ওপরে তুলেছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলার হয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১,৭২৩ ডলারে দাঁড়িয়েছে। 

সূত্র : রয়টার্স
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow