বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপের শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন—এমন মন্তব্য করেছিলেন তার বোন কাটিয়া আভেইরো। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন ৪১ বছর বয়সী রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে কাটিয়া আভেইরো বলেছিলেন, \'এটাই পর্তুগাল জার্সিতে ক্রিশ্চিয়ানোর শেষ টুর্নামেন্ট । বিশ্বকাপ শেষ হলেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হবে।\' এই মন্তব্যে সমর্থকদের মধ্যে আবেগ ও শঙ্কা ছড়িয়ে পড়ে। কিন্তু ম্যাচ শেষে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, এখনই অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, \'টুর্নামেন্ট চলাকালীন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে।\' আরও যোগ করেন, \'আমি এখন শুধু পর্তুগালের বিশ্বকাপ অভিযান নিয়েই ভাবছি। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করে শান্তভাবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।\' ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে রোনালদো নতুন ইতিহাসও গড়েছেন। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি। একই সঙ্গে এই গোলটি ছিল বিশ্বকাপের নকআউটে তার ক্যারিয়ারের

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপের শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন—এমন মন্তব্য করেছিলেন তার বোন কাটিয়া আভেইরো। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন ৪১ বছর বয়সী রোনালদো।

ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে কাটিয়া আভেইরো বলেছিলেন, 'এটাই পর্তুগাল জার্সিতে ক্রিশ্চিয়ানোর শেষ টুর্নামেন্ট । বিশ্বকাপ শেষ হলেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হবে।' এই মন্তব্যে সমর্থকদের মধ্যে আবেগ ও শঙ্কা ছড়িয়ে পড়ে।

কিন্তু ম্যাচ শেষে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, এখনই অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, 'টুর্নামেন্ট চলাকালীন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে।'

আরও যোগ করেন, 'আমি এখন শুধু পর্তুগালের বিশ্বকাপ অভিযান নিয়েই ভাবছি। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করে শান্তভাবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।'

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে রোনালদো নতুন ইতিহাসও গড়েছেন। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি। একই সঙ্গে এই গোলটি ছিল বিশ্বকাপের নকআউটে তার ক্যারিয়ারের প্রথম গোল।
ফলে আপাতত অবসরের আলোচনা সরিয়ে রেখে রোনালদোর পুরো মনোযোগ এখন পর্তুগালকে আরও এগিয়ে নেওয়ার দিকেই। বিশ্বকাপ শেষ হওয়ার পরই নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন এই পর্তুগিজ
ফুটবলার।

টিটিটি/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow