বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’

কাতার ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ শিরোপার খুব কাছে। তবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে লিওনেল মেসিদের সামনে রয়েছে ইতিহাসের দুটি বড় বাধা, যেগুলো দীর্ঘদিন ধরে বিশ্বকাপে শিরোপাধারী দলগুলোর জন্য ‘অভিশাপ’ হিসেবে বিবেচিত। প্রথম চ্যালেঞ্জটি ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ঘিরে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা আবারও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে। কিন্তু ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপ শুরুর সময় এক নম্বর অবস্থানে থেকে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই ধারা এখনও অব্যাহত রয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জটি আরও ঐতিহাসিক। স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে ৬৪ বছর পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল টানা দুই বিশ্বকাপ জিতেছিল। এর আগে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে একই সাফল্য অর্জন করে। এরপর আর কোনো বর্তমান চ্যাম্পিয়ন নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি। ফাইনালে জয় পেলে আর্জেন্টিনা শুধু এই দুই নেতিবাচক ইতিহাসই ভাঙবে না, নিজে

বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’

কাতার ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ শিরোপার খুব কাছে। তবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে লিওনেল মেসিদের সামনে রয়েছে ইতিহাসের দুটি বড় বাধা, যেগুলো দীর্ঘদিন ধরে বিশ্বকাপে শিরোপাধারী দলগুলোর জন্য ‘অভিশাপ’ হিসেবে বিবেচিত।

প্রথম চ্যালেঞ্জটি ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ঘিরে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা আবারও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে। কিন্তু ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপ শুরুর সময় এক নম্বর অবস্থানে থেকে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই ধারা এখনও অব্যাহত রয়েছে।

দ্বিতীয় চ্যালেঞ্জটি আরও ঐতিহাসিক। স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে ৬৪ বছর পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল টানা দুই বিশ্বকাপ জিতেছিল। এর আগে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে একই সাফল্য অর্জন করে। এরপর আর কোনো বর্তমান চ্যাম্পিয়ন নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি।

ফাইনালে জয় পেলে আর্জেন্টিনা শুধু এই দুই নেতিবাচক ইতিহাসই ভাঙবে না, নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপাও জিতবে। এতে বিশ্বকাপ জয়ের সংখ্যায় জার্মানি ও ইতালির সমকক্ষ হবে আলবিসেলেস্তেরা এবং বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করবে।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow