বিশ্বকাপ থেকে ফিরেই রহস্যজনক মৃত্যু ফুটবলারের, তদন্তে পুলিশ
মারা গেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং বিশ্বকাপ তারকা জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যুতে দেশটির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, কেপ টাউনের একটি বাড়ি থেকে শনিবার সকালে অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে একটি তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকাল প্রায় ১১টার দিকে কেপ টাউনের স্কটশে ক্লুফ এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএ-কে জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শেষকৃত্যের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরিবার এখনো এই শোক কাটিয়ে উঠতে পারেনি। সময়ের সঙ্গে হয়তো বেঁচে থাকতে শিখব, কিন্তু এই শূন্যতা কখনো পূরণ হবে না। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা
মারা গেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং বিশ্বকাপ তারকা জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যুতে দেশটির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, কেপ টাউনের একটি বাড়ি থেকে শনিবার সকালে অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে একটি তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকাল প্রায় ১১টার দিকে কেপ টাউনের স্কটশে ক্লুফ এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএ-কে জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শেষকৃত্যের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরিবার এখনো এই শোক কাটিয়ে উঠতে পারেনি। সময়ের সঙ্গে হয়তো বেঁচে থাকতে শিখব, কিন্তু এই শূন্যতা কখনো পূরণ হবে না।
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। তার পারফরম্যান্সে ভর করেই দলটি ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয়। তবে ২৮ জুন কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি মাঠে নামেননি।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি জানান, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুর খবর পাওয়ার পরও দলের হয়ে মাঠে নেমেছিলেন অ্যাডামস। তার এই মানসিক দৃঢ়তার প্রশংসা করে সবাইকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন ম্যাকেঞ্জি।
তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে অ্যাডামসের মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমান না ছড়ানোর জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অ্যাডামসের স্মরণে শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি স্টেডিয়ামে তার প্রতি বিশেষ শ্রদ্ধাও জানানো হয়।
অকালপ্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্ব ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমএমআর
What's Your Reaction?