বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক ফিফা সভাপতির
সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার ফিফা বিশ্বকাপের আয়োজন ও বর্তমান ফিফা নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ ফুটবলের চেয়ে বেশি বাণিজ্যিক ও রাজনৈতিক প্রকল্পে পরিণত হয়েছে। ৮৯ বছর বয়সী ব্ল্যাটার বলেন, ‘বিশ্বকাপ বিরাট আকার ধারণ করেছে ’ এবং ৪৮ দলে সম্প্রসারিত হওয়া টুর্নামেন্টটির ফুটবলীয় পরিচয়কে দুর্বল করেছে। তার দাবি, আয়োজক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, ফলে যৌথ আয়োজনের ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো কেও আক্রমণ করেছেন ব্ল্যাটার। তিনি অভিযোগ করে বলেন, ফিফা ধীরেধীরে তার নিরপেক্ষতা হারাচ্ছে এবং ফুটবলকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, ‘ফুটবল একটি রাজনৈতিক ও ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে।’ বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতির প্রসঙ্গ তুলে ব্লাটার প্রশ্ন তোলেন, এমন একটি দেশ বিশ্বকাপ আয়োজনের জন্য কতটা উপযুক্ত, যেখানে অনেক দেশের মানুষ সহজে প্রবেশাধিকার পায় না। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও বিতর্
সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার ফিফা বিশ্বকাপের আয়োজন ও বর্তমান ফিফা নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ ফুটবলের চেয়ে বেশি বাণিজ্যিক ও রাজনৈতিক প্রকল্পে পরিণত হয়েছে।
৮৯ বছর বয়সী ব্ল্যাটার বলেন, ‘বিশ্বকাপ বিরাট আকার ধারণ করেছে ’ এবং ৪৮ দলে সম্প্রসারিত হওয়া টুর্নামেন্টটির ফুটবলীয় পরিচয়কে দুর্বল করেছে। তার দাবি, আয়োজক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, ফলে যৌথ আয়োজনের ভারসাম্য নষ্ট হচ্ছে।
বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো কেও আক্রমণ করেছেন ব্ল্যাটার। তিনি অভিযোগ করে বলেন, ফিফা ধীরেধীরে তার নিরপেক্ষতা হারাচ্ছে এবং ফুটবলকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, ‘ফুটবল একটি রাজনৈতিক ও ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে।’
বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতির প্রসঙ্গ তুলে ব্লাটার প্রশ্ন তোলেন, এমন একটি দেশ বিশ্বকাপ আয়োজনের জন্য কতটা উপযুক্ত, যেখানে অনেক দেশের মানুষ সহজে প্রবেশাধিকার পায় না। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও বিতর্ক উস্কে দিয়েছে।
ফিফার সাবেক এই প্রধানের মন্তব্য বিশ্বকাপ শুরুর প্রাক্কালে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে ফিফা সভাপতি ইনফান্তিনো আগেই বলেছেন, ভিসা ও অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর বিষয় এবং এ ক্ষেত্রে ফিফার ক্ষমতা সীমিত।
টিটিটি/আইএন
What's Your Reaction?