বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি। ট্রাম্পের ফাইনালে উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ আগের দুই বিশ্বকাপের ফাইনালে আয়োজক দেশের সরকারপ্রধানদের দেখা যায়নি। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে যাননি ভ্লাদিমির পুতিন। একইভাবে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন না দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসকেডি/জেআইএম

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প।

এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি।

ট্রাম্পের ফাইনালে উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ আগের দুই বিশ্বকাপের ফাইনালে আয়োজক দেশের সরকারপ্রধানদের দেখা যায়নি। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে যাননি ভ্লাদিমির পুতিন। একইভাবে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন না দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow