বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে ৪৯ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠান সোথেবিস বৃহস্পতিবার জানায়, এটি পেলের স্মারকসামগ্রীর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কোনো বস্তু। নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে পাঁচজনের বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে মোট ১০টি বিড আসে। শেষ পর্যন্ত জার্সিটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। এই জার্সিটির মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ, এটি পেলে পরেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচে। পেলে, যার প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে দুটি গোল করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ফলে তিনি এখনও বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। ২০২২ সালে মারা যাওয়া পেলে পরবর্তীতে শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলেরই অন্যতম কিংবদন্তি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হন। সোথেবিস এক বিবৃতিতে জানায়, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ‘
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে ৪৯ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা) বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠান সোথেবিস বৃহস্পতিবার জানায়, এটি পেলের স্মারকসামগ্রীর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কোনো বস্তু।
নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে পাঁচজনের বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে মোট ১০টি বিড আসে। শেষ পর্যন্ত জার্সিটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। এই জার্সিটির মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ, এটি পেলে পরেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচে।
পেলে, যার প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে দুটি গোল করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ফলে তিনি এখনও বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।
২০২২ সালে মারা যাওয়া পেলে পরবর্তীতে শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলেরই অন্যতম কিংবদন্তি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হন।
সোথেবিস এক বিবৃতিতে জানায়, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ‘খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত বা ব্যবহৃত ছবিগুলোর অন্যতম’। প্রতিষ্ঠানটি আরও বলে, ‘সেই ইতিহাসের সাক্ষী ছিল এই জার্সি।’
এর আগে ২০০৪ সালে একই জার্সিটি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ড (তৎকালীন প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার) দামে বিক্রি হয়েছিল বলে জানিয়েছে সোথেবিস।
তবে পেলের জার্সি তার স্মারকসামগ্রীর মধ্যে সবচেয়ে দামি হলেও, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া স্মারক নয়।
সে রেকর্ডটি রয়েছে কিংবদন্তি বেসবল খেলোয়াড় বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা ‘কলড শট’ জার্সির দখলে। সেটি ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে (প্রায় ২৫৭ কোটি টাকা) বিক্রি হয়েছিল।
এ ছাড়া ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরা মাইকেল জর্ডানের জার্সি ১ কোটি ১ লাখ ডলারে (প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা) এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরা দিয়েগো ম্যারাডোনার জার্সি ৯২ লাখ ডলারে (প্রায় ১১০ কোটি ৪০ লাখ টাকা) বিক্রি হয়েছিল বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান বনহ্যামস।
What's Your Reaction?