বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরই অবসরের ঘোষণা সেই রেফারির

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই রেফারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সে দীর্ঘ পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ম্যাচ কর্মকর্তা। স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ভিনচিচের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই তিনি নিজের ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটিয়েছেন। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন ভিনচিচ। পুরো ম্যাচজুড়ে আত্মবিশ্বাসী ও পেশাদার পারফরম্যান্সের জন্য তিনি ব্যাপক প্রশংসা পান। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা তাকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করেছে। দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপ ও বিশ্ব ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। তার উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে-২০২৬ বিশ্বকাপের ফাইনাল (স্পেন বনাম আর্জেন্টিনা), ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরই অবসরের ঘোষণা সেই রেফারির

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই রেফারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সে দীর্ঘ পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ম্যাচ কর্মকর্তা।

স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ভিনচিচের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই তিনি নিজের ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটিয়েছেন।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন ভিনচিচ। পুরো ম্যাচজুড়ে আত্মবিশ্বাসী ও পেশাদার পারফরম্যান্সের জন্য তিনি ব্যাপক প্রশংসা পান।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা তাকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করেছে।

দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপ ও বিশ্ব ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। তার উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে-২০২৬ বিশ্বকাপের ফাইনাল (স্পেন বনাম আর্জেন্টিনা), ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড), ২০২২ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স), ২০১০ সাল থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ বাছাইপর্বসহ বিভিন্ন বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত দায়িত্ব পালন।

আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক ও নির্ভুল পারফরম্যান্সের কারণে ভিনচিচকে আধুনিক ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য রেফারি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের ফাইনাল পরিচালনার গৌরব অর্জনের পর অবসরের সিদ্ধান্ত তার সফল ক্যারিয়ারে এক স্মরণীয় সমাপ্তি হয়ে থাকল।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow