বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনাকে চিঠি লেখায় নতুন বিতর্কে ফিফা সভাপতি
২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর আবারও সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো তার একটি ব্যক্তিগত চিঠি ফাঁস হওয়ার পর নতুন করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল স্কালোনির দল ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফা তদন্তও শুরু করে। এমন একটি হতাশাজনক পারফরম্যান্সের পরও ইনফ্যান্তিনো তাপিয়াকে পাঠানো চিঠিতে আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করেন। পরে আর্জেন্টিনায় চিঠিটি ফাঁস হয় এবং ডেইলি মেইল এর সত্যতা নিশ্চিত করে। চিঠিতে ইনফান্তিনো লেখেন, ‘আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।’ তিনি আরও বলেন, ২০২৬ বিশ্বকাপ ছিল ফুটবলের এক ‘অবিস্মরণীয় উৎসব’, যেখানে দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার আবির্ভাব, বিশ্বতারকাদের উপস্থিতি এবং দর্শকদের অসাধারণ সমর্থন টুর্নামেন্টটিকে বিশেষ করে তুলেছে। ইনফান্তিনোর ভাষায়,
২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর আবারও সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে পাঠানো তার একটি ব্যক্তিগত চিঠি ফাঁস হওয়ার পর নতুন করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল স্কালোনির দল ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফা তদন্তও শুরু করে।
এমন একটি হতাশাজনক পারফরম্যান্সের পরও ইনফ্যান্তিনো তাপিয়াকে পাঠানো চিঠিতে আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করেন। পরে আর্জেন্টিনায় চিঠিটি ফাঁস হয় এবং ডেইলি মেইল এর সত্যতা নিশ্চিত করে। চিঠিতে ইনফান্তিনো লেখেন, ‘আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ২০২৬ বিশ্বকাপ ছিল ফুটবলের এক ‘অবিস্মরণীয় উৎসব’, যেখানে দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার আবির্ভাব, বিশ্বতারকাদের উপস্থিতি এবং দর্শকদের অসাধারণ সমর্থন টুর্নামেন্টটিকে বিশেষ করে তুলেছে।
ইনফান্তিনোর ভাষায়, আর্জেন্টিনার ‘দারুণ পারফরম্যান্স’ এই বিশ্বকাপকে আরও স্মরণীয় করেছে। তিনি খেলোয়াড়, কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, মেডিকেল টিম এবং সমর্থকদের অভিনন্দন জানান।
তিনি আরও লেখেন, এই সাফল্যের পেছনে ছিল পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ফুটবলের প্রতি ভালোবাসা, যা ভবিষ্যতে আর্জেন্টাইন ফুটবলকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নেবে।
ইনফ্যান্তিনোর এই বার্তা প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কারণ পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক ছিল।
• বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়, যা এখনও ফিফার তদন্তাধীন।
• লিওনেল মেসি ম্যাচ চলাকালে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে নতুন নিয়ম ভঙ্গের অভিযোগে লাল কার্ড দেখানোর আবেদন করেছিলেন।
• এনজো ফার্নান্দেজের প্রথম হলুদ কার্ড আসে রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে।
• সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার নিয়ে উদযাপন করেন, যা রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। ফিফা এ বিষয়েও তদন্ত শুরু করে।
এছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। যদিও ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা এসব অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছিলেন।
ফলে, এমন প্রেক্ষাপটে ইনফান্তিনোর প্রশংসাসূচক চিঠি প্রকাশ্যে আসায় সমালোচকরা মনে করছেন, এটি ফিফার নিরপেক্ষতা নিয়ে চলমান প্রশ্নকে আরও উসকে দিয়েছে। তবে এখন পর্যন্ত ফিফা বা ইনফান্তিনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
আরআর/আইএন
What's Your Reaction?