পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর কালুখালীতে একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে। খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে এসে দেখেন খামারের ভেতরে ফিডের বস্তার নিচে এক ব্যক্তি চাপা পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। স্থানীয়দের ধারনা, চুরির উদ্দেশ্যে শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে জসিম। ওই সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের ভারী বস্তা তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জসিম শেখ মাদকাস
রাজবাড়ীর কালুখালীতে একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে এসে দেখেন খামারের ভেতরে ফিডের বস্তার নিচে এক ব্যক্তি চাপা পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের ধারনা, চুরির উদ্দেশ্যে শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে জসিম। ওই সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের ভারী বস্তা তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জসিম শেখ মাদকাসক্ত ছিলেন এবং প্রাথমিক তথ্য অনুযায়ী সে চুরির ঘটনার সঙ্গেও জড়িত। ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রুবেলুর রহমান/কেজে/জেআইএম
What's Your Reaction?