বিশ্বকাপ ফাইনালের পর মেসি-ইয়ামালের এডিট করা যে ছবি ভাইরাল
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের লড়াই ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের বহু বছর আগের একটি ছবি। তবে এবার সেই ছবিকে ঘিরে শুরু হয়েছে ট্রল, মিম এবং নানা ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট। বিশ্বকাপ ফাইনালের পর এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও ফেসবুকে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল ২০০৭ সালের সেই বিখ্যাত ছবি, যেখানে মাত্র কয়েক মাসের শিশু লামিনে ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন তরুণ লিওনেল মেসি। ছবিটি মূলত বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল এবং ইয়ামালের উত্থানের পর থেকেই এটি নিয়মিত আলোচনায় এসেছে। View this post on Instagram A post shared by Bruno Gagliasso (@brunogagliasso) তবে এবার স্পেনের শিরোপা জয়ের পর ছবিটি নতুনভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন সম্পাদিত সংস্করণে মেসিকে শিশুর মতো দেখানো হয়, আর ইয়ামালকে প্রাপ্তবয়স্ক বা বিজয়ীর ভূমিকায় তুলে ধরা হয়। অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও নতুন নতুন ছবি তৈরি করেন। ব্রাজিলিয়া
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের লড়াই ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের বহু বছর আগের একটি ছবি। তবে এবার সেই ছবিকে ঘিরে শুরু হয়েছে ট্রল, মিম এবং নানা ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট।
বিশ্বকাপ ফাইনালের পর এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও ফেসবুকে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল ২০০৭ সালের সেই বিখ্যাত ছবি, যেখানে মাত্র কয়েক মাসের শিশু লামিনে ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন তরুণ লিওনেল মেসি। ছবিটি মূলত বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল এবং ইয়ামালের উত্থানের পর থেকেই এটি নিয়মিত আলোচনায় এসেছে।
তবে এবার স্পেনের শিরোপা জয়ের পর ছবিটি নতুনভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন সম্পাদিত সংস্করণে মেসিকে শিশুর মতো দেখানো হয়, আর ইয়ামালকে প্রাপ্তবয়স্ক বা বিজয়ীর ভূমিকায় তুলে ধরা হয়। অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও নতুন নতুন ছবি তৈরি করেন।
ব্রাজিলিয়ান অভিনেতা ব্রুনো গাগলিয়াসোও আলোচনায় যোগ দেন। তিনি ইনস্টাগ্রামে সম্পাদিত একটি ছবি পোস্ট করে লেখেন, "Heroes don't stay silent! That's all." তার এই পোস্টও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
অসংখ্য ব্যবহারকারী নিজেদের মতো করে ছবিটির নতুন সংস্করণ প্রকাশ করেন। কেউ লেখেন, ‘ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এখন সবকিছু পরিষ্কার!’ আবার কেউ মজা করে মন্তব্য করেন, ‘এখন ছবিটা এমন হওয়ার কথা- লামিনে ইয়ামাল আর মেসি।’
আরেকজন ব্যবহারকারী স্পেনকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ইয়ামাল-মেসি দ্বৈরথ শেষ...।’ সেই পোস্টের সঙ্গে যুক্ত করা হয় এআই দিয়ে তৈরি একটি ছবি, যেখানে শিশু ইয়ামালকে মেসির ওপর আধিপত্য বিস্তার করতে দেখা যায়।
বিশ্বকাপ ফাইনালের ফলাফলের পর এসব পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কেউ এগুলোকে নিছক ফুটবলভিত্তিক হাস্যরস হিসেবে দেখলেও, আবার অনেক মেসি সমর্থক এমন ট্রলকে অসম্মানজনক বলেও মন্তব্য করেছেন।
২০০৭ সালের সেই ঐতিহাসিক ছবিটি একসময় ফুটবল ইতিহাসের দুই প্রজন্মের প্রতীক হিসেবে দেখা হলেও, স্পেনের বিশ্বকাপ জয়ের পর সেটিই এখন সামাজিক মাধ্যমে নতুন এক মিম সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছে।
আইএইচএস/
What's Your Reaction?