বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির

আর মাত্র সপ্তাহখানেক পরই ফিফা ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। দলগুলোও পৌঁছাতে শুরু করেছে আয়োজক তিন দেশে নিজেদের বেস ক্যাম্পে। চলছে স্কোয়াডের শক্তি ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণও। কোন ক্লাব নিয়ে এবারের বিশ্বকাপে সর্বাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন তা নিয়েও আলোচনা চলমান। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে এমন কিছু তালিকা প্রকাশ করেছে। এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। তাদের তালিকা অনুযায়ী, স্পেনের স্কোয়াডের ২৬ জনই খেলেন ইউরোপের শীর্ষ ৫ লিগে। ২৫ জন করে শীর্ষে পাঁচ লিগে খেলেন ইংল্যান্ড ও জার্মানি। শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলা জার্মানির একমাত্র সদস্য ইভান টনি। যিনি খেলেন সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে। আর জার্মানির লেরয় সানে বর্তমানে খেলছেন তুরস্কের লিগে গালাতাসারাইয়ের হয়ে। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স দলের দুজন খেলোয়াড় খেলেন ইউরোপের বাইরে। সৌদি ক্লাব আল হিলালে খেলেন থিও হার্নান্দেজ এবং এনগোরো কান্তে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ২০ জন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ইংলিশ প্রিমিয়ার লিগের খেল

বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির

আর মাত্র সপ্তাহখানেক পরই ফিফা ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। দলগুলোও পৌঁছাতে শুরু করেছে আয়োজক তিন দেশে নিজেদের বেস ক্যাম্পে। চলছে স্কোয়াডের শক্তি ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণও। কোন ক্লাব নিয়ে এবারের বিশ্বকাপে সর্বাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন তা নিয়েও আলোচনা চলমান। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে এমন কিছু তালিকা প্রকাশ করেছে।

এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। তাদের তালিকা অনুযায়ী, স্পেনের স্কোয়াডের ২৬ জনই খেলেন ইউরোপের শীর্ষ ৫ লিগে। ২৫ জন করে শীর্ষে পাঁচ লিগে খেলেন ইংল্যান্ড ও জার্মানি।

শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলা জার্মানির একমাত্র সদস্য ইভান টনি। যিনি খেলেন সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে। আর জার্মানির লেরয় সানে বর্তমানে খেলছেন তুরস্কের লিগে গালাতাসারাইয়ের হয়ে।

গত বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স দলের দুজন খেলোয়াড় খেলেন ইউরোপের বাইরে। সৌদি ক্লাব আল হিলালে খেলেন থিও হার্নান্দেজ এবং এনগোরো কান্তে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ২০ জন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ম্যানচেস্টার সিটির। ক্লাবটির ১৯ খেলোয়াড় এবার বিশ্বকাপের বিভিন্ন দলে খেলবেন।

তবে কেবল প্রিমিয়ার লিগ নয়। সব লিগের সব ক্লাব মিলিয়ে বিশ্বকাপের বিভিন্ন দলে সবচেয়ে বেশি খেলোয়াড় ডাক পেয়েছেনও ম্যানচেস্টার সিটি থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ খেলোড়া বায়ার্ন মিউনিখের। ১৬ জন খেলোয়াড় ডাক পেয়েছে ২২ বছর পর লিগজয়ী আর্সেনাল থেকে। এরে করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ডাক পেয়েছে আর্সেনাল থেকে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow