বিশ্বকাপে ক্যাচ মিসে দুইয়ে ভারত, শীর্ষে কোন দল?

গ্রুপ পর্বে টানা ৪ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। স্বাগতিকরা কতটা দাপুটে অবস্থায় আছে চলমান আসরে, তাতেই স্পষ্ট। তবে এই দাপটের আড়ালে আছে দুশ্চিন্তাও। আর সেটা ফিল্ডিং নিয়ে। সুপার এইটের ম্যাচগুলোর আগে ফিল্ডিংয়ের প্রতি বিশেষ নজর দিতে বর্তমান চ্যাম্পিয়নদের। এই তাগিদ দিয়েছেন দেশটির সাবেক পেসার বরুণ অরুণ। বরুণের মতে, ভারত গত বছর থেকে বিশ্বের সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিটগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে, যারা প্রতি ম্যাচে অন্তত দুইটি ক্যাচ ছেড়েছে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় বরুণ বলেন, ‘এটা বড় সমস্যা। গত এক বা সম্ভবত দেড় বছরে ভারত সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিট। তাদের ক্যাচিংয়ের হার ৭০-এর নিচে। প্রতিটি ম্যাচে তারা অন্তত ২-৩টি ক্যাচ মিস করে। আশা করি, সুপার এইট এবং সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তারা ছাড়বে না।’ পরিসংখ্যানও বলছে বরুণের কথা ভুল নয়। গ্রুপ পর্বের ৪ ম্যাচে মোট ৯টি ক্যাচ ছেড়েছে ভারতের ফিল্ডাররা। এবারের আসরে অংশ নেওয়া ২০ দলের মধ্যে যা কিনা দ্বিতীয় সর্বোচ্চ। একটি ক্যাচ বেশি ছেড়ে কেবল আয়ারল্যান্ডই ভারতের ওপরে অবস্থান করছে ক্যাচিং ব্

বিশ্বকাপে ক্যাচ মিসে দুইয়ে ভারত, শীর্ষে কোন দল?

গ্রুপ পর্বে টানা ৪ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। স্বাগতিকরা কতটা দাপুটে অবস্থায় আছে চলমান আসরে, তাতেই স্পষ্ট। তবে এই দাপটের আড়ালে আছে দুশ্চিন্তাও। আর সেটা ফিল্ডিং নিয়ে।

সুপার এইটের ম্যাচগুলোর আগে ফিল্ডিংয়ের প্রতি বিশেষ নজর দিতে বর্তমান চ্যাম্পিয়নদের। এই তাগিদ দিয়েছেন দেশটির সাবেক পেসার বরুণ অরুণ। বরুণের মতে, ভারত গত বছর থেকে বিশ্বের সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিটগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে, যারা প্রতি ম্যাচে অন্তত দুইটি ক্যাচ ছেড়েছে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় বরুণ বলেন, ‘এটা বড় সমস্যা। গত এক বা সম্ভবত দেড় বছরে ভারত সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিট। তাদের ক্যাচিংয়ের হার ৭০-এর নিচে। প্রতিটি ম্যাচে তারা অন্তত ২-৩টি ক্যাচ মিস করে। আশা করি, সুপার এইট এবং সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তারা ছাড়বে না।’

পরিসংখ্যানও বলছে বরুণের কথা ভুল নয়। গ্রুপ পর্বের ৪ ম্যাচে মোট ৯টি ক্যাচ ছেড়েছে ভারতের ফিল্ডাররা। এবারের আসরে অংশ নেওয়া ২০ দলের মধ্যে যা কিনা দ্বিতীয় সর্বোচ্চ। একটি ক্যাচ বেশি ছেড়ে কেবল আয়ারল্যান্ডই ভারতের ওপরে অবস্থান করছে ক্যাচিং ব্যর্থতার তালিকায়। ৬টি ক্যাচ ছেড়ে তিনে আছে নামিবিয়া।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭ রানে জিতলেও একাধিক ক্যাচ মিস করেছে দলটি সেই ম্যাচে। একটি ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে সুর্যকুমার যাদব ও রিঙ্কু সিং একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তবু কেউই বল ধরে রাখতে সক্ষম হয়নি।

শিরোপা ধরে রাখতে ফিল্ডিংয়ের উন্নতির বিকল্প নেই স্বাগতিকদের। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত প্রথম ম্যাচ খেলবে ২২ ফেব্রুয়ারি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow