বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইতালি

২০২৬ বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইতালি। গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে উঠে গেছে আজ্জুরিরা। বেশ আধিপত্য দেখিয়ে ম্যাচ শুরু করে ইতালি। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নর। প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডাররা ও রক্ষণভাগ ও গোলকিপাররা বেশ কয়েকটি ইতালির সুযোগ নষ্ট করে দেয়। একাধিকবার চেষ্টা চালালেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধের খেলা মাথে ফিরলে বেশ আগ্রাসন নিয়ে খেলতে থাকে ইতালি। ৫৩ মিনিটে সান্দ্রো টোনালির কল্যাণে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোল করেন তিনি। গোলের দেখা পেয়ে আক্রমণের ধার বাড়ায় ইতালি। কিনের শট প্রতিপক্ষ গোলকিপার ঠেকিয়ে দিলেও ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ময়জে কিন। এই জয়ের হাঁফ ছেড়ে বাঁচলো ইতালি। চলে গেছে প্লে-অফ ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনা। সেই ফাইনালে জয়ী দলই ২০

বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইতালি

২০২৬ বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইতালি।

গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে উঠে গেছে আজ্জুরিরা।

বেশ আধিপত্য দেখিয়ে ম্যাচ শুরু করে ইতালি। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নর। প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডাররা ও রক্ষণভাগ ও গোলকিপাররা বেশ কয়েকটি ইতালির সুযোগ নষ্ট করে দেয়।

একাধিকবার চেষ্টা চালালেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

তবে দ্বিতীয়ার্ধের খেলা মাথে ফিরলে বেশ আগ্রাসন নিয়ে খেলতে থাকে ইতালি। ৫৩ মিনিটে সান্দ্রো টোনালির কল্যাণে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোল করেন তিনি।

গোলের দেখা পেয়ে আক্রমণের ধার বাড়ায় ইতালি। কিনের শট প্রতিপক্ষ গোলকিপার ঠেকিয়ে দিলেও ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ময়জে কিন।

এই জয়ের হাঁফ ছেড়ে বাঁচলো ইতালি। চলে গেছে প্লে-অফ ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনা।

সেই ফাইনালে জয়ী দলই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow