বিশ্বকাপে চমক দেখানো ইতালির ক্রিকেটে যৌন হয়রানির থাবা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম প্রতিনিধিত্ব করেছিল ইতালি। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও নবাগত ইতালিয়ানদের পারফরম্যান্স ছিল বেশ চমক জাগানিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবারও খবরের শিরোনামে ইতালির ক্রিকেট। তবে এবারের কারণ নেতিবাচক। যৌন হয়রানির অভিযোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ইতালীয় ক্রিকেটে। অভিযোগটি তুলেছেন ইতালির নারী দলের একজন খেলোয়াড়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন প্রবাথ একনেলিগোডা, যিনি নারী ক্রিকেট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতালির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ফেদেরাজিওনে ক্রিকেট ইতালিয়ানা (এফসিআরআই) তাকে সাময়িক বরখাস্ত করেছে। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের তদন্তাধীন। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালে ফেডারেশনের প্রেসিডেন্ট তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের আওতায় এবং সংশ্লিষ্ট খেলোয়াড় ও অন্যান্য পক্ষের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে সব ধরনের ফেডারেল দায়িত্ব ও কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক বরখাস্তের নির্দেশ দেন।’ আরও বলা হয়, ‘ঘটনার পূর্ণাঙ্গ ও চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন ন

বিশ্বকাপে চমক দেখানো ইতালির ক্রিকেটে যৌন হয়রানির থাবা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম প্রতিনিধিত্ব করেছিল ইতালি। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও নবাগত ইতালিয়ানদের পারফরম্যান্স ছিল বেশ চমক জাগানিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবারও খবরের শিরোনামে ইতালির ক্রিকেট। তবে এবারের কারণ নেতিবাচক। যৌন হয়রানির অভিযোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ইতালীয় ক্রিকেটে।
অভিযোগটি তুলেছেন ইতালির নারী দলের একজন খেলোয়াড়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন প্রবাথ একনেলিগোডা, যিনি নারী ক্রিকেট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতালির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ফেদেরাজিওনে ক্রিকেট ইতালিয়ানা (এফসিআরআই) তাকে সাময়িক বরখাস্ত করেছে। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের তদন্তাধীন।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালে ফেডারেশনের প্রেসিডেন্ট তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের আওতায় এবং সংশ্লিষ্ট খেলোয়াড় ও অন্যান্য পক্ষের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে সব ধরনের ফেডারেল দায়িত্ব ও কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক বরখাস্তের নির্দেশ দেন।’

আরও বলা হয়, ‘ঘটনার পূর্ণাঙ্গ ও চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। এটি একটি সতর্ক ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে, যাতে অযথা জল্পনা-কল্পনা রোধ করা যায়, ক্রীড়া পরিবেশের সততা বজায় থাকে এবং ব্যক্তিগত মর্যাদা, যথাযথ প্রক্রিয়া ও নির্দোষের অনুমান নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে তদন্ত সঠিক ফোরামে সম্পন্ন হয়।’

বিবিসি স্পোর্ট জানিয়েছে, একনেলিগোডার আইনজীবী অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন অভিযোগের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। এফসিআরআইর মিডিয়া ম্যানেজার রাকবির হাসান ইএসপিএন-ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন যে, সাময়িক বরখাস্ত বহাল থাকলেও, একনেলিগোডা টি-টোয়েন্টি বিশ্বকাপে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘তিনি প্রেসিডেন্টের [মারিয়া লোরেনা হাজ পাজ] সঙ্গী হিসেবে ভ্রমণ করেছেন এবং বিশ্বকাপ প্রতিনিধিদলের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক দায়িত্ব বা সংযোগ ছিল না।’

বিবৃতিতে এফসিআরআই আরও জানিয়েছে যে তারা ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত’ এবং ‘চলমান তদন্তের আলোকে প্রয়োজনীয় অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে।’

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ‘বর্তমানে বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ে বিচারাধীন, যারা ক্রীড়া বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় মূল্যায়ন ও তদন্ত পরিচালনা করছেন।’

এই অভিযোগের ঘটনাটি বোর্ডের চলমান অস্থিরতার মধ্যেই এসেছে। ইতালির বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর প্রেসিডেন্ট হাজ পাজকে অপসারণ করা হয়েছে। সিইও লুকা ব্রুনো মালাসপিনা ইএসপিএন-ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন যে আরও ছয়জন বোর্ড সদস্য পদত্যাগ করেছেন। এর ফলে ফেডারেল কাউন্সিল ভেঙে গেছে। তবে মিডিয়া ম্যানেজার হাসানের মতে, এসব পদত্যাগের সঙ্গে যৌন হয়রানির অভিযোগের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, ইতালির পুরুষ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে। তারা নেপালকে ১০ উইকেটে হারিয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৪ রানে হেরে সুপার এইটে ওঠার আগেই বিদায় নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow