বিশ্বকাপে জোড়া গোল করা সবচেয়ে ‘বয়স্ক’ ফুটবলার রোনালদো

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দিয়েছে। পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ৬ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হয়েছেন তিনি। এবার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে জোড়া গোল করার রেকর্ডও গড়লেন সিআর সেভেন। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে জোড়া গোল করলেন তিনি। এর আগে এত বছর বয়সে জোড়া গোল করার রেকর্ড ছিল না কারোরই। জোড়া গোল করলেও বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডটি নিজের করে নিতে পারেননি রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ক্যামেরুনের রজার মিলা ১৯৯৪ সালে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি এখনো নিজের করে রেখেছেন। রোনালদো যদি আরেকটি বিশ্বকাপ খেলতে পারেন তাহলে হয়তো রজার মিলার এই রেকর্ডটি অনায়াসেই তিনি ভাঙতে পারবেন। আরআর/আইএইচএস/

বিশ্বকাপে জোড়া গোল করা সবচেয়ে ‘বয়স্ক’ ফুটবলার রোনালদো

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দিয়েছে। পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ৬ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হয়েছেন তিনি। এবার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে জোড়া গোল করার রেকর্ডও গড়লেন সিআর সেভেন।

৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে জোড়া গোল করলেন তিনি। এর আগে এত বছর বয়সে জোড়া গোল করার রেকর্ড ছিল না কারোরই। জোড়া গোল করলেও বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডটি নিজের করে নিতে পারেননি রোনালদো।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ক্যামেরুনের রজার মিলা ১৯৯৪ সালে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি এখনো নিজের করে রেখেছেন। রোনালদো যদি আরেকটি বিশ্বকাপ খেলতে পারেন তাহলে হয়তো রজার মিলার এই রেকর্ডটি অনায়াসেই তিনি ভাঙতে পারবেন।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow