বিশ্বকাপে নিয়ম বদলে ফেলল ফিফা

দেড় মাসেরও কম সময়ের মাঝে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ইভেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু নিয়ম পরিবর্তনে মনোযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।  গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে।  নিয়ম অনুযায়ী– গ্রুপ পর্বের তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড দেখলে সেই রেকর্ড মুছে যাবে। ফলে নকআউটে খেলতে অসুবিধা হবে না তাদের। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।  ফিফা জানিয়েছে, নতুন ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে সংশোধন আনা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে গ্রুপপর্ব এবং কোয়ার্টার ফাইনালের পর একক (কেবল একটি কার্ড দেখলে) হলুদ কার্ড বাতিল করা হবে। নতুন নিয়মে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে যাদের একটি হলুদ কার্ড থাকবে, তাদের রেকর্ড মুছে যাবে এবং তারা নতুন করে নকআউট পর্ব শুরু করতে পারবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর আবারও হলুদ কার্ডের তথ্য মুছে যাবে, যা সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে।  ২০২৬ বিশ্বকাপ হবে পুরুষদ

বিশ্বকাপে নিয়ম বদলে ফেলল ফিফা

দেড় মাসেরও কম সময়ের মাঝে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ইভেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু নিয়ম পরিবর্তনে মনোযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। 

গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। 

নিয়ম অনুযায়ী– গ্রুপ পর্বের তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড দেখলে সেই রেকর্ড মুছে যাবে। ফলে নকআউটে খেলতে অসুবিধা হবে না তাদের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। 

ফিফা জানিয়েছে, নতুন ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে সংশোধন আনা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে গ্রুপপর্ব এবং কোয়ার্টার ফাইনালের পর একক (কেবল একটি কার্ড দেখলে) হলুদ কার্ড বাতিল করা হবে।

নতুন নিয়মে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে যাদের একটি হলুদ কার্ড থাকবে, তাদের রেকর্ড মুছে যাবে এবং তারা নতুন করে নকআউট পর্ব শুরু করতে পারবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর আবারও হলুদ কার্ডের তথ্য মুছে যাবে, যা সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

২০২৬ বিশ্বকাপ হবে পুরুষদের টুর্নামেন্টের প্রথম আসর, যেখানে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow