বিশ্বকাপে ব্রাজিলের খেলা কবে, কোথায়, কার বিপক্ষে?

দলের শক্তি যেমনই হোক, তারকা ফুটবলার থাকুক আর না থাকুক- বিশ্বকাপ এলেই ফেবারিট দলগুলোর তালিকায় থাকা দলগুলো হচ্ছে- ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের গ্রুপপর্বের সূচি চূড়ান্ত হয়েছে। ‘গ্রুপ সি’-এর শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ব্রাজিল ফুটবল দলের একটি বিশেষ দিক হলো- তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। লাতিন আমেরিকান সমর্থকদের উপস্থিতি বেশি এমন অঞ্চলগুলোতেই ম্যাচ পড়ায় ব্রাজিলের জন্য বাড়তি সমর্থন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। গ্রুপপর্বে তিনটি ভিন্ন শহরে তিনটি ম্যাচ খেলবে সেলেসাওরা। ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন, শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এ ম্যাচ দিয়েই টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে ১৯ জুন, শুক্রবার ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপে অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রুপপর্বের

বিশ্বকাপে ব্রাজিলের খেলা কবে, কোথায়, কার বিপক্ষে?

দলের শক্তি যেমনই হোক, তারকা ফুটবলার থাকুক আর না থাকুক- বিশ্বকাপ এলেই ফেবারিট দলগুলোর তালিকায় থাকা দলগুলো হচ্ছে- ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের গ্রুপপর্বের সূচি চূড়ান্ত হয়েছে। ‘গ্রুপ সি’-এর শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ব্রাজিল ফুটবল দলের একটি বিশেষ দিক হলো- তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে।

লাতিন আমেরিকান সমর্থকদের উপস্থিতি বেশি এমন অঞ্চলগুলোতেই ম্যাচ পড়ায় ব্রাজিলের জন্য বাড়তি সমর্থন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। গ্রুপপর্বে তিনটি ভিন্ন শহরে তিনটি ম্যাচ খেলবে সেলেসাওরা।

ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন, শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এ ম্যাচ দিয়েই টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয় ম্যাচে ১৯ জুন, শুক্রবার ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপে অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জুন, বুধবার। এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ফ্লোরিডার মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ছড়িয়ে থাকা তিনটি ভেন্যুতে ব্রাজিলের গ্রুপপর্বের সূচি সাজানো হয়েছে। শক্তিশালী দল হিসেবে টুর্নামেন্টে নামা ব্রাজিলের লক্ষ্য থাকবে শুরু থেকেই দাপট দেখিয়ে পরের পর্বে জায়গা নিশ্চিত করা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow