বিশ্বকাপে রোনালদোদের ফেভারিট বললেন মেসি

টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রশ্নে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন লিওনেল মেসি। উত্তর আমেরিকায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। নিজেদের চেয়ে বরং রোনালদোর পর্তুগালকে তিনি এগিয়ে রাখছেন। আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হলেও প্রস্তুতি ও স্কোয়াড গভীরতায় কয়েকটি শক্তিশালী দল এখন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে। মেসির ভাষায়, ‘আমাদের বুঝতে হবে, আমাদের আগে আরও কিছু ফেভারিট দল আছে, যারা ভালো অবস্থায় টুর্নামেন্টে আসছ।’ ফেভারিটদের তালিকায় রোনালদোর পর্তুগালকে এগিয়ে রেখে মেসি বলছেন, ‘তাদের প্রতিটি পজিশনে ভারসাম্য ও গভীরতা থাকায় বর্তমান আর্জেন্টিনা দলের চেয়ে আরও পরিণত ইউনিট পর্তুগাল।’ একইসঙ্গে ২০২২ বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকেও ‘ভয়ংকর শক্তিশালী’ বলে মনে করছেন মেসি। তিনি বলেন, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। তাদের দলে অনেক খেলোয়াড় আছে, যারা সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow