বিশ্বকাপে লজ্জার রেকর্ড এখন ভারতীয় এই ওপেনারের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো রানের খাতা খোলা হয়নি এই তারকা ক্রিকেটারের। এতে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন অভিষেক। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হন অভিষেক। আলী খানের বলে ক্যাচ তালুবন্দী করে তাকে সাজঘরে ফেরান সঞ্জয় কৃষ্ণমূর্তি। এরপর নামিবিয়ার বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরে রানের খাতা খোলার আগে সালমান আলী আঘার শিকার হন অভিষেক। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। ফলে চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে সবগুলোতেই ডাক মেরেছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার। এতেই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হলো অভিষেকের। এর আগে ২০২৪ আসরে উগান্ডার রজার মুকাসা এই লজ্জার রেকর্ড গড়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ত

বিশ্বকাপে লজ্জার রেকর্ড এখন ভারতীয় এই ওপেনারের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো রানের খাতা খোলা হয়নি এই তারকা ক্রিকেটারের। এতে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন অভিষেক।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হন অভিষেক। আলী খানের বলে ক্যাচ তালুবন্দী করে তাকে সাজঘরে ফেরান সঞ্জয় কৃষ্ণমূর্তি। এরপর নামিবিয়ার বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরে রানের খাতা খোলার আগে সালমান আলী আঘার শিকার হন অভিষেক।

সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। ফলে চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে সবগুলোতেই ডাক মেরেছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার। এতেই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হলো অভিষেকের। এর আগে ২০২৪ আসরে উগান্ডার রজার মুকাসা এই লজ্জার রেকর্ড গড়েছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে অভিষেকেরই স্বদেশি আশিস নেহরার। ২০১০ ও ২০১৬ আসর মিলিয়ে নেহরা নাম লেখান এই রেকর্ডে। ২০০৯ সালে একই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।

ব্যাট হাতে অভিষেকের সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না। সর্বশেষ ৭ ইনিংসের ৫টিতেই রানের খাতা খোলা হয়নি এই তারকা ব্যাটারের। এক পঞ্জিকাবর্ষে ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন অভিষেক। তার পাশাপাশি এই লজ্জার রেকর্ড রয়েছে সঞ্জু স্যামসনের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow