বিশ্বকাপে সর্বকনিষ্ঠ মোরা, সবচেয়ে প্রবীণ গর্ডনের চেয়ে ২৬ বছর ছোট
২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর হয়ে খেলবেন এবারের আসরের সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবের্তো মোরা। বিশ্বকাপ শুরুর দিন মোরার বয়স হবে মাত্র ১৭ বছর ২৪০ দিন। ফলে তিনিই হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার। আসরে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশের পর জানা গেছে, এবারের আসরে অংশ নিতে যাচ্ছেন ২২ জন কিশোর ফুটবলার। ৪৮টি দেশের হয়ে রেকর্ড ১ হাজার ২৪৮ জন ফুটবলার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। যার মধ্যে সর্বকনিষ্ঠ মেক্সিকোর এই তরুণ মিডফিল্ডার। অনেক কিংবদন্তীই কিশোর বয়সেই বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে চমক দেখিয়েছেন। মোরাও তেমনই এক তালিকায় জায়গা পেয়েছেন। ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার প্রয়াত পেলে মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে অমর হয়ে যান। ফ্রান্সের কিলিয়ান এমবাপে মাত্র ১৯ বছর বয়সে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করে নিজেকে বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এছাড়া মাইকেল ওয়েন ১৯৯৮ বিশ্বকাপে মাত্র ১৮ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বের নজর কাড়েন। এই প্রজন্মের বেশ কয়েকজন কিশোর ফুটবলার ইতোমধ্যেই ইউরোপের শীর্ষ
২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর হয়ে খেলবেন এবারের আসরের সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবের্তো মোরা। বিশ্বকাপ শুরুর দিন মোরার বয়স হবে মাত্র ১৭ বছর ২৪০ দিন। ফলে তিনিই হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার।
আসরে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশের পর জানা গেছে, এবারের আসরে অংশ নিতে যাচ্ছেন ২২ জন কিশোর ফুটবলার। ৪৮টি দেশের হয়ে রেকর্ড ১ হাজার ২৪৮ জন ফুটবলার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। যার মধ্যে সর্বকনিষ্ঠ মেক্সিকোর এই তরুণ মিডফিল্ডার।
অনেক কিংবদন্তীই কিশোর বয়সেই বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে চমক দেখিয়েছেন। মোরাও তেমনই এক তালিকায় জায়গা পেয়েছেন। ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার প্রয়াত পেলে মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে অমর হয়ে যান।
ফ্রান্সের কিলিয়ান এমবাপে মাত্র ১৯ বছর বয়সে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করে নিজেকে বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
এছাড়া মাইকেল ওয়েন ১৯৯৮ বিশ্বকাপে মাত্র ১৮ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বের নজর কাড়েন।
এই প্রজন্মের বেশ কয়েকজন কিশোর ফুটবলার ইতোমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাদের মধ্যে অন্যতম বার্সেলোনায় খেলা ১৮ বছর বয়সী স্পেনের লামিনে ইয়ামাল। বার্সার আরেক তরুণ পাউ কুবারসিও (১৯) আছেন স্পেনে।
এদিকে লেনার্ট কার্ল (১৮) সম্প্রতি বায়ার্ন মিউনিখের হয়ে নিজের দারুণ সফল মৌসুম কাটিয়েছেন।
এবারের আসরে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। যার বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন। অন্যদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোসহ (৪১) মোট সাতজন ফুটবলার আছেন, যাদের বয়স ৪০ বছর বা তার বেশি।
ঘোষিত স্কোয়াড অনুযায়ী- ৩৫৭ জন খেলোয়াড় আগেও বিশ্বকাপে খেলেছেন, আর ৮৯১ জন এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অভিষেক করবেন।
এদিকে ঘানার কোচ কার্লোস কুইরোজ ৭৩ বছর বয়সে ইতিহাস গড়ার পথে আছেন। তিনি হতে যাচ্ছেন টানা পাঁচটি বিশ্বকাপে কোচ হিসেবে অংশ নেওয়া দ্বিতীয় ব্যক্তি। আগে এই কীর্তি গড়েছিলেন আছে শুধু বোরা মিলুতিনোভিক। যিনি ১৯৮৬ থেকে ২০০২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে কোচ ছিলেন।
কার্লোস কুইরোজ এর আগে পর্তুগালকে ২০১০ বিশ্বকাপে এবং ইরানকে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোচিং করিয়েছেন।
আইএন
What's Your Reaction?