বিশ্বকাপের আগেই ব্রাজিলের চমক, ২০৩০ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি
বিশ্বকাপ শুরুর আগেই বড় একটা চমক উপহার দিল ব্রাজিল। জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে সেলেসাওরা। এর ফলে পরের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গেই থাকছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা কোচ।
নতুন চুক্তি স্বাক্ষরের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় আনচেলত্তি বলেন, ‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছি। প্রথম মুহূর্ত থেকেই আমি বুঝতে পেরেছি, এই দেশের জন্য ফুটবল কতটা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘গত এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করছি। তবে সিবিএফ এবং আমি আরও বেশি কিছু চাই। আরও জয়, আরও সময়, আরও পরিশ্রম।’
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আরও চার বছর একসঙ্গে কাজ চালিয়ে যাব। আমরা একসঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে যাব। সিবিএফকে তাদের আস্থার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ব্রাজিল, উষ্ণ অভ্যর্থনা এবং অসংখ্য ভালোবাসার জন্য।’
গত বছরের ১২ মে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেল
বিশ্বকাপ শুরুর আগেই বড় একটা চমক উপহার দিল ব্রাজিল। জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে সেলেসাওরা। এর ফলে পরের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গেই থাকছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা কোচ।
নতুন চুক্তি স্বাক্ষরের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় আনচেলত্তি বলেন, ‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছি। প্রথম মুহূর্ত থেকেই আমি বুঝতে পেরেছি, এই দেশের জন্য ফুটবল কতটা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘গত এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করছি। তবে সিবিএফ এবং আমি আরও বেশি কিছু চাই। আরও জয়, আরও সময়, আরও পরিশ্রম।’
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আরও চার বছর একসঙ্গে কাজ চালিয়ে যাব। আমরা একসঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে যাব। সিবিএফকে তাদের আস্থার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ব্রাজিল, উষ্ণ অভ্যর্থনা এবং অসংখ্য ভালোবাসার জন্য।’
গত বছরের ১২ মে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসির মতো বাঘা বাঘা ক্লাবগুলোর ডাগআউটে দাঁড়ালেও কখনও কোনও জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। ব্রাজিলকে দিয়েই প্রথমবারের জাতীয় দলের কোচিংয়ে পা রাখেন তিনি। ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতানোটাই আনচেলত্তির সামনে এখন বড় চ্যালেঞ্জ।