বিশ্বকাপের উন্মাদনা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামেও
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়াতেও। বিশ্বকাপকে সামনে রেখে একাধিক নতুন ফিচার চালু করেছে মেটা, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন ফুটবলের সবচেয়ে বড় আসর। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফুটবল অ্যানিমেশন। চ্যাটে বিশেষ ফুটবল ইমোজিতে ট্যাপ করলেই স্ক্রিনজুড়ে দেখা যাবে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’-এর অ্যানিমেটেড ঝলক। ৮ জুন থেকে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। আরও পড়ুন ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ তৈরি করেছে ক্রীড়াসামগ্রী নির্মাতা অ্যাডিডাস। সেই বলকে কেন্দ্র করেই মেটা ও অ্যাডিডাস যৌথভাবে ডিজিটাল অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করেছে। শুধু অ্যানিমেটেড ইমোজিই নয়, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে ফুটবল-থিমের বিশেষ স্টিকার প্যাক এবং ভিডিও কলের জন্য নতুন ফুটবল এফেক্ট। এ ছাড়া ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা এনেছে মেটা। এখন ব্যবহারকারীরা সরাসরি বিভি
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়াতেও। বিশ্বকাপকে সামনে রেখে একাধিক নতুন ফিচার চালু করেছে মেটা, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন ফুটবলের সবচেয়ে বড় আসর।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফুটবল অ্যানিমেশন। চ্যাটে বিশেষ ফুটবল ইমোজিতে ট্যাপ করলেই স্ক্রিনজুড়ে দেখা যাবে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’-এর অ্যানিমেটেড ঝলক। ৮ জুন থেকে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে।
বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ তৈরি করেছে ক্রীড়াসামগ্রী নির্মাতা অ্যাডিডাস। সেই বলকে কেন্দ্র করেই মেটা ও অ্যাডিডাস যৌথভাবে ডিজিটাল অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করেছে। শুধু অ্যানিমেটেড ইমোজিই নয়, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে ফুটবল-থিমের বিশেষ স্টিকার প্যাক এবং ভিডিও কলের জন্য নতুন ফুটবল এফেক্ট।
এ ছাড়া ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা এনেছে মেটা। এখন ব্যবহারকারীরা সরাসরি বিভিন্ন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ম্যাচের কাউন্টডাউন, লাইভ স্কোর, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং টুর্নামেন্টের সর্বশেষ আপডেট জানতে পারবেন।
অ্যাডিডাস ফুটবল বিভাগের জেনারেল ম্যানেজার স্যাম হ্যান্ডির মতে, ‘ট্রিওন্ডা’ শুধু একটি ম্যাচ বল নয়; এটি বিশ্বকাপের প্রতিটি স্মরণীয় মুহূর্তের অংশ। সেই অভিজ্ঞতাকে ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামেও বিশ্বকাপের ছোঁয়া
বিশ্বকাপ উপলক্ষে ইনস্টাগ্রামেও এসেছে বেশ কিছু নতুন সুবিধা। উন্নত সার্চ ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা সহজেই বিশ্বকাপ-সংক্রান্ত রিলস, স্টোরি, পোস্ট এবং বিভিন্ন দলের আপডেট খুঁজে পাবেন। ফলে প্রিয় দল বা খেলোয়াড়ের খবর পেতে আর আলাদা করে খোঁজাখুঁজি করতে হবে না।
ফেসবুকে চালু ‘ফুটবল মোড’
ফেসবুক ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে ‘ফুটবল মোড’ নামে বিশেষ একটি মোড। এর মাধ্যমে ফুটবলপ্রেমীরা পাবেন বিশ্বকাপ-থিমের রিঅ্যাকশন, বিশেষ অ্যানিমেশন, মিনি-গেম এবং কাস্টম অ্যাপ আইকন ব্যবহারের সুযোগ।
এই মোডের অন্যতম আকর্ষণ ‘ওয়্যার ইট’ ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের দলের জার্সি ভার্চুয়ালি পরে দেখতে পারবেন। চাইলে সেই ছবি স্টোরি কিংবা প্রোফাইল ছবিতেও ব্যবহার করা যাবে।
এছাড়া ডিরেক্ট মেসেজে যুক্ত হয়েছে ‘গোল!’ ফিচার এবং বিশেষ ভয়েস এফেক্ট। ম্যাচ চলাকালীন গোলের মুহূর্ত উদযাপনে এই ফিচার ব্যবহার করলে চ্যাটে দেখা যাবে ফুটবল-থিমের বিশেষ অ্যানিমেশন।
বিশ্বকাপের রোমাঞ্চকে আরও কাছ থেকে অনুভব করাতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার। ফলে মাঠের খেলা না দেখলেও ডিজিটাল দুনিয়ায় ফুটবল উন্মাদনার স্বাদ নিতে পারবেন কোটি কোটি ভক্ত।
কেএসকে
What's Your Reaction?

