বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

ক্রিকেটপ্রেমীদের জন্য একসময় ‘চার ছক্কা হইহই’ উপহার দিয়ে আলোচনায় এসেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। এবার ফুটবল ভক্তদের জন্য নতুন গান ‘কান্ডারি চল’ নিয়ে হাজির হয়েছেন তিনি। ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে নির্মিত এই গানে প্রথমবারের মতো কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও মিলা ইসলাম। তাদের সঙ্গে গানটিতে আরও অংশ নিয়েছেন বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং।  গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মারশেদ (শিহাব), ওলি বয় ও ব্ল্যাক জ্যাং। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মিরাজ হাসেন। প্রযোজনায় রয়েছে রানআউট ফিল্মস। ভিডিওটি প্রকাশ করেছে বে (Bay), তাদের অ্যাথলেটিক ব্র্যান্ড ‘স্ট্রাইকার’-কে কেন্দ্র করে। সহযোগী হিসেবে রয়েছে লাল তীর, জিপ বাংলাদেশ ও ভল্ট স্টুডিওস। গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, 'ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের জায়গা। বিশ্বকাপ এলে দেশের শহর থেকে গ্রাম— সবখানেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সেই উচ্ছ্বাস ও ভালোবাসাকেই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তারা।'  অন্যদিকে মিলা বলেন, 'বিশ্বকাপ উপলক্ষে এমন প্রাণবন্ত একটি গানের

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

ক্রিকেটপ্রেমীদের জন্য একসময় ‘চার ছক্কা হইহই’ উপহার দিয়ে আলোচনায় এসেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। এবার ফুটবল ভক্তদের জন্য নতুন গান ‘কান্ডারি চল’ নিয়ে হাজির হয়েছেন তিনি। ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে নির্মিত এই গানে প্রথমবারের মতো কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও মিলা ইসলাম। তাদের সঙ্গে গানটিতে আরও অংশ নিয়েছেন বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। 

গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মারশেদ (শিহাব), ওলি বয় ও ব্ল্যাক জ্যাং। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মিরাজ হাসেন। প্রযোজনায় রয়েছে রানআউট ফিল্মস। ভিডিওটি প্রকাশ করেছে বে (Bay), তাদের অ্যাথলেটিক ব্র্যান্ড ‘স্ট্রাইকার’-কে কেন্দ্র করে। সহযোগী হিসেবে রয়েছে লাল তীর, জিপ বাংলাদেশ ও ভল্ট স্টুডিওস।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, 'ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের জায়গা। বিশ্বকাপ এলে দেশের শহর থেকে গ্রাম— সবখানেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সেই উচ্ছ্বাস ও ভালোবাসাকেই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তারা।' 

অন্যদিকে মিলা বলেন, 'বিশ্বকাপ উপলক্ষে এমন প্রাণবন্ত একটি গানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। তার মতে, ফুয়াদের সংগীতায়োজন সবসময়ই নতুনত্ব নিয়ে আসে। বিভিন্ন ঘরানার শিল্পীদের অংশগ্রহণ গানটিকে আরও বৈচিত্র্যময় করেছে। খেলা দেখা কিংবা বন্ধুদের আড্ডায় গানটি শ্রোতাদের বাড়তি উন্মাদনা যোগ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।' 

বাংলাদেশে ফুটবল মানেই পাড়ার মাঠ, ছাদের আড্ডা, চায়ের দোকানের তর্ক, প্রিয় দলের পতাকায় সাজানো অলিগলি আর বন্ধুদের উচ্ছ্বাস। সেই চিরচেনা বিশ্বকাপ-আবেগের রঙিন চিত্রই তুলে ধরা হয়েছে ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রযোজনায় নির্মিত ‘কান্ডারি চল’ গানে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow