বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

বিশ্বকাপ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীত পরিচালক আরমান খান। শিরোনাম ‘ফুটবল ফুটবল’। আজ সংগীতা মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বিজয় ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন।  এ গানের মধ্য দিয়ে সংগীত পরিচালক আরমান খান দীর্ঘ ১৪ বছর পর গান নিয়ে হাজির হচ্ছেন। চাকরির সুবাদে দীর্ঘদিন গান থেকে দূরে থাকলেও, কখনোই গানকে পুরোপুরি ছেড়ে দেননি তিনি। কর্মস্থলে তাই তৈরি করে নিয়েছেন গানের স্টুডিও। দায়িত্ব পালনের পাশাপাশি গান চর্চা অব্যাহত রেখেছেন তিনি। বর্তমানে নতুন গান তৈরির কাজও চলছে পুরোদমে। নতুন গান প্রসঙ্গে আরমান খান বলেন, ‘চাকরির ব্যস্ততার কারণে নিয়মিত গান তৈরিতে সময় দিতে পারিনি। অনেক শিল্পী আমার কাছে গান চেয়েছেন, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। এখন চাকরির পাশাপাশি নিয়মিত আবারও স্টুডিওতে সময় দিচ্ছি। নতুন নতুন গান তৈরি করছি। আশা করছি, সামনে আরও ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’ গানটির শিল্পী বিজয় মামুন এ প্রসঙ্গে বলেন, ‘এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার কথা ও সুরে অনেক জনপ

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

বিশ্বকাপ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীত পরিচালক আরমান খান। শিরোনাম ‘ফুটবল ফুটবল’। আজ সংগীতা মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বিজয় ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন। 

এ গানের মধ্য দিয়ে সংগীত পরিচালক আরমান খান দীর্ঘ ১৪ বছর পর গান নিয়ে হাজির হচ্ছেন। চাকরির সুবাদে দীর্ঘদিন গান থেকে দূরে থাকলেও, কখনোই গানকে পুরোপুরি ছেড়ে দেননি তিনি। কর্মস্থলে তাই তৈরি করে নিয়েছেন গানের স্টুডিও। দায়িত্ব পালনের পাশাপাশি গান চর্চা অব্যাহত রেখেছেন তিনি। বর্তমানে নতুন গান তৈরির কাজও চলছে পুরোদমে।

নতুন গান প্রসঙ্গে আরমান খান বলেন, ‘চাকরির ব্যস্ততার কারণে নিয়মিত গান তৈরিতে সময় দিতে পারিনি। অনেক শিল্পী আমার কাছে গান চেয়েছেন, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। এখন চাকরির পাশাপাশি নিয়মিত আবারও স্টুডিওতে সময় দিচ্ছি। নতুন নতুন গান তৈরি করছি। আশা করছি, সামনে আরও ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’

গানটির শিল্পী বিজয় মামুন এ প্রসঙ্গে বলেন, ‘এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার কথা ও সুরে অনেক জনপ্রিয় গান রয়েছে। আমাদের ব্যান্ড সংগীতের অগ্রজ শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ও বিপ্লব ভাইদের কণ্ঠে তার লেখা ও সুরের গান শুনে বড় হয়েছি। আমারও স্বপ্ন ছিল তার লেখা ও সুরের গান গাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow