বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবেন?

বিশ্বকাপ যখন ৩২ দল থেকে বেড়ে ৪৮ দলের হলো তখনই সবাই ধারণা করতে পেরেছিল এবারের বিশ্বকাপে প্রত্যেকটি দলের ঝুলিতে অনেক টাকা আসতে চলেছে। ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা হওয়ার পরে সেটাই দেখা গেল যেখানে বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার যা টাকার অঙ্কে ৬১৩ কোটি টাকারও বেশি। পুরো টুর্নামেন্টে ৮৭১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হবে অংশগ্রহণকারী দলগুলোকে যা টাকার অঙ্কে ৮৩২১ কোটি টাকারও বেশি। বিশ্বকাপে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ডও বটে। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন সব পর্যায়ের দলের জন্যেই থাকছে পুরস্কারের ছড়াছড়ি। বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ হওয়া দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার করে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার। রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার। সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। যদি কোন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না। কেননা তারাও প্রত্যেকে ৯ মিলিয়ন ডলার করে পাবে। আরআর/আইএইচ

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবেন?

বিশ্বকাপ যখন ৩২ দল থেকে বেড়ে ৪৮ দলের হলো তখনই সবাই ধারণা করতে পেরেছিল এবারের বিশ্বকাপে প্রত্যেকটি দলের ঝুলিতে অনেক টাকা আসতে চলেছে।

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা হওয়ার পরে সেটাই দেখা গেল যেখানে বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার যা টাকার অঙ্কে ৬১৩ কোটি টাকারও বেশি। পুরো টুর্নামেন্টে ৮৭১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হবে অংশগ্রহণকারী দলগুলোকে যা টাকার অঙ্কে ৮৩২১ কোটি টাকারও বেশি।

বিশ্বকাপে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ডও বটে। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন সব পর্যায়ের দলের জন্যেই থাকছে পুরস্কারের ছড়াছড়ি।

বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ হওয়া দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার করে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার।

রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার। সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। যদি কোন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না। কেননা তারাও প্রত্যেকে ৯ মিলিয়ন ডলার করে পাবে।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow