বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও বেঙ্গল টাইগারের প্রতীক তুলে ধরে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। কানাডার বিএমও স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে ফিফার নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয় দেব, নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম। তবে গানের পাশাপাশি দর্শকদের নজর কাড়ে সঞ্জয়ের বিশেষ জ্যাকেট, যেখানে ছিল বাংলাদেশের পতাকা, জাতীয় ফুল শাপলা এবং সুন্দরবনের বেঙ্গল টাইগারের নকশা। পারফরম্যান্সের সময় বারবার সঞ্জয় তার জ্যাকেটের হাতার দিকে ইঙ্গিত করে এই বিশেষ নকশাগুলো তুলে ধরেন। যেন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বলতে চাইছিলেন, ‘এটাই আমার বাংলাদেশ।’ কোটি বাংলাদেশির কাছে মুহূর্তটি ছিল আবেগের ও গর্বের। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেব প্রায় দুই দশক আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করার পাশাপাশি পোশাকের মাধ্যমে নিজের শিকড় ও বাংলাদেশের পরিচয় তুলে ধরে তিনি কোটি বাংলাদেশির প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানের আগে প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেছিলেন, ‘আমি বিশ্বকাপের

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও বেঙ্গল টাইগারের প্রতীক তুলে ধরে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। কানাডার বিএমও স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে ফিফার নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয় দেব, নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম। তবে গানের পাশাপাশি দর্শকদের নজর কাড়ে সঞ্জয়ের বিশেষ জ্যাকেট, যেখানে ছিল বাংলাদেশের পতাকা, জাতীয় ফুল শাপলা এবং সুন্দরবনের বেঙ্গল টাইগারের নকশা।

পারফরম্যান্সের সময় বারবার সঞ্জয় তার জ্যাকেটের হাতার দিকে ইঙ্গিত করে এই বিশেষ নকশাগুলো তুলে ধরেন। যেন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বলতে চাইছিলেন, ‘এটাই আমার বাংলাদেশ।’ কোটি বাংলাদেশির কাছে মুহূর্তটি ছিল আবেগের ও গর্বের।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেব প্রায় দুই দশক আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করার পাশাপাশি পোশাকের মাধ্যমে নিজের শিকড় ও বাংলাদেশের পরিচয় তুলে ধরে তিনি কোটি বাংলাদেশির প্রশংসা কুড়িয়েছেন।

অনুষ্ঠানের আগে প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেছিলেন, ‘আমি বিশ্বকাপের এই মুহূর্তের জন্য খুবই বিশেষ পরিকল্পনা করেছি। কারণ, এমন মুহূর্ত জীবনে বারবার আসে না।’ পরিবেশনার পর সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখেছে বিশ্ব। বাংলাদেশের প্রতীকসমৃদ্ধ পোশাকের মাধ্যমে তিনি নিজের শিকড়, সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ সঞ্জয় তার ফেসবুকে শেয়ার করেছেন। মাত্র ৬৫ সেকেন্ডের সেই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষের নজর কাড়ে। ভিডিওটি ১০ ঘণ্টায় ৬০ লাখের বেশি ভিউ হয়েছে এবং রিঅ্যাকশন এসেছে প্রায় সাড়ে ৩ লাখ। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ১০ হাজার এবং মন্তব্য এসেছে ৪ হাজারের বেশি। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১২ জুন কানাডা অঞ্চলের আয়োজনে সঞ্জয় দেবকে দেখা যায় এই বিশেষ কস্টিউমে। পোশাকটির নকশা করেছেন ছায়া কুমার, এমব্রয়ডারির কাজ করেছেন জন কিম এবং স্টাইলিং করেছেন জেসমিন প্যাটেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow