বিশ্বকাপের মাঝপথে নিয়োগ পেলেন আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়া সেই কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর জাতীয় দলের কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন (এফটিএফ)। সাবরি লামুশিকে বরখাস্ত করার মাত্র একদিনের মধ্যেই ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ ‘এফ’-এ জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের দায়িত্ব নিচ্ছেন রেনার্ড। সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পরই এই সিদ্ধান্ত নেয় তিউনিসিয়া। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া সাবরি লামুশির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বিশ্বকাপ চলাকালীন বরখাস্ত হওয়া প্রথম কোচ হিসেবে নাম লেখান তিনি। দলের বাজে পারফরম্যান্সের পর দ্রুত অভিজ্ঞ একজন কোচের হাতে দায়িত্ব তুলে দিতে চেয়েছে ফেডারেশন। ৫৭ বছর বয়সী রেনার্ড আন্তর্জাতিক ফুটবলে অত্যন্ত সফল কোচ হিসেবে পরিচিত। তিনি ২০১২ সালে জাম্বিয়া এবং ২০১৫ সালে আইভোরিকোস্টকে নিয়ে আফ্রিকান নেশন্স কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। আফ্রিকান ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম কোচ, যিনি দুটি ভিন্ন দেশের হয়ে এই শিরোপা

বিশ্বকাপের মাঝপথে নিয়োগ পেলেন আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়া সেই কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর জাতীয় দলের কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন (এফটিএফ)। সাবরি লামুশিকে বরখাস্ত করার মাত্র একদিনের মধ্যেই ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ ‘এফ’-এ জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের দায়িত্ব নিচ্ছেন রেনার্ড। সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পরই এই সিদ্ধান্ত নেয় তিউনিসিয়া।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া সাবরি লামুশির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বিশ্বকাপ চলাকালীন বরখাস্ত হওয়া প্রথম কোচ হিসেবে নাম লেখান তিনি। দলের বাজে পারফরম্যান্সের পর দ্রুত অভিজ্ঞ একজন কোচের হাতে দায়িত্ব তুলে দিতে চেয়েছে ফেডারেশন।

৫৭ বছর বয়সী রেনার্ড আন্তর্জাতিক ফুটবলে অত্যন্ত সফল কোচ হিসেবে পরিচিত। তিনি ২০১২ সালে জাম্বিয়া এবং ২০১৫ সালে আইভোরিকোস্টকে নিয়ে আফ্রিকান নেশন্স কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। আফ্রিকান ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম কোচ, যিনি দুটি ভিন্ন দেশের হয়ে এই শিরোপা জিতেছেন।

তবে বিশ্বজুড়ে রেনার্ড সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২২ কাতার বিশ্বকাপে। যখন তার অধীনে গ্রুপপর্বে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় সৌদি আরব।

এ ছাড়া তিনি মরক্কোর কোচ হিসেবেও সফল সময় কাটিয়েছেন। তার নেতৃত্বে মরক্কো ২০১৮ সালে ২০ বছর পর আবার বিশ্বকাপে জায়গা করে নেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচিতি লাভ করে। পরবর্তীতে তিনি ফ্রান্স নারী ফুটবল দলের দায়িত্বও পালন করেন।

তিউনিসিয়ার দায়িত্ব নিয়ে রেনার্ডের প্রথম লক্ষ্য হবে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আগামী ২০ জুন জাপানের বিপক্ষে এবং ২৫ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ভালো ফল করাই হবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে এই দুই ম্যাচে ইতিবাচক ফলের বিকল্প নেই তিউনিসিয়ার জন্য।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow