বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন ভারতের এই তারকা ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ পেয়েছেন রিঙ্কু সিং। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা শ্রী খানচাদ সিং৷ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবার অসুস্থতায় দল ছেড়ে গিয়েছিলেন রিঙ্কু। পরবর্তীতে আবার দলের সাথে যোগ দেন এই ক্রিকেটার৷ জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে না থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে। তবে ছেলে যখন মাঠের লড়াইয়ে ছিলেন তখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাবা। যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌছালে গ্রেটার নয়দার একটি হাসাপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত পরলোকগমন করেছেন তার বাবা। রিঙ্কুর বাবার মৃত্যুর পর শোক জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, 'রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাদ সিংজির মৃত্যুতে আমি শোকাহত। রিঙ্কু এবং তার পরিবারের জন্য সময়টি ভীষণ কঠিন, যদিও সে টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পালনে নিবেদিত আছে। আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা তার সঙ্গে থাকল।' এর আগে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ পেয়েছেন রিঙ্কু সিং। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা শ্রী খানচাদ সিং৷
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবার অসুস্থতায় দল ছেড়ে গিয়েছিলেন রিঙ্কু। পরবর্তীতে আবার দলের সাথে যোগ দেন এই ক্রিকেটার৷ জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে না থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
তবে ছেলে যখন মাঠের লড়াইয়ে ছিলেন তখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাবা। যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌছালে গ্রেটার নয়দার একটি হাসাপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত পরলোকগমন করেছেন তার বাবা।
রিঙ্কুর বাবার মৃত্যুর পর শোক জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, 'রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাদ সিংজির মৃত্যুতে আমি শোকাহত। রিঙ্কু এবং তার পরিবারের জন্য সময়টি ভীষণ কঠিন, যদিও সে টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পালনে নিবেদিত আছে। আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা তার সঙ্গে থাকল।'
এর আগে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের ফিফটি ও বাকিদের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানের পরও জিততে পারেনি জিম্বাবুয়ে।
৭২ রানের জয়ের পর রোববার শেষ ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে ভারত, কার্যত যেটি অলিখিত কোয়ার্টার-ফাইনালের লড়াই। এই ম্যাচে জিততেই হবে ভারতকে, বৃষ্টির কারণে ফলাফল না আসলে বা ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের হারে এরইমধ্যে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
What's Your Reaction?